-
নয়নমনি
জান্নাতুল ফেরদৌসীআদরের চাদরে মোড়া একটুকরো নাম তার,
নয়ন জলে তরী ভাসে ধীর বৈঠায় যার।
খোদাই করা নাম তার আসমান-জমিন তল;
এক পয়সায় নয়তো কেনা নয়নমনির জল!
প্রজাপতির ডানায় ওড়ে চুপসে যাওয়া স্বর ,
নয়ন দ্বারে দাঁড়িয়ে দেখে সবাই যে তার পর!
মায়াজালের ছায়া তলে নয়া কুঠি গড়ে;
সত্যমিথ্যার দেওয়াল লিখন সবার নজর কাড়ে।
নাম যে তার নয়নমনি একরত্তি মেয়ে
মমতায় বুনা বচন শোনায় ধীর লয়ে গেয়ে।
আঁকাবাঁকা বন্ধুর পথে থামে নাকো তার চটি,
বিন্দু বিন্দু স্বপ্নজালে ভরে যে তার ঘটি!
আশার ছলনে থমকে গেছে কল্পকথার পট,
শূন্যে মিলায় নয়নমনির পাশে থাকা শত জট!
একমুঠো রোদ এসে আলো দিতে চায় নয়নমনির ভালে…
বিষাদিনী নয়ন ডেকে কয় তখন, “মিছে!মিছে!মিছে সব মায়াকানন।
চাই না নিতে তোমার আলো ক্ষণিকের তরে আশার ছলে!
ফিরিয়ে নাও তোমার আলো যতটুকু দিবে বলে
চেয়েছিলে নয়নের পানে।”
কুয়াশায় ঢাকা নয়নের দ্বার ফিরবে না আর
কারো মোহে, আর কারো সুরে-লয়ে-তানে!
সাদা খামে চিঠি আসে জন থেকে জনে,
খুলে দেখে ঝরা পাতা স্বপনে ছিল যা তার মনে!!5 Comments
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t



আলো আসুক আঁধারের বুক চিরে, মুছে যাক বিষাদ যত আছে !