Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    2 years ago

    নষ্ট
    জান্নাতুল ফেরদৌসী

    মন নষ্ট দেহ নষ্ট
    যুগের তালে পথ ভ্রষ্ট,
    কথা নষ্ট ওয়াদা নষ্ট
    ভবঘুরে জীবন ভ্রষ্ট।
    মান নষ্ট অর্থ নষ্ট
    ঘুষের খোঁচায় তেল ভস্ম!
    চোখ নষ্ট মাথা নষ্ট
    সৎ পথের সন্ধান ভ্রষ্ট;
    মায়া নষ্ট সুভাষ নষ্ট
    ব্যাভিচারে বাঁধন ভ্রষ্ট!
    কী-আর ক-রা…
    নষ্টে নষ্টে বসুধা নষ্ট।
    শাসন নষ্ট বাসন নষ্ট
    আইন কানুন শীলভ্রষ্ট।
    নীতি নষ্ট মূল্য নষ্ট
    শিষ্টাচারের বালাই ভ্রষ্ট ;
    সত্য নষ্ট মিথ্যার কোপে,
    হাসি নষ্ট নকলের তোপে।
    সাহস নষ্ট লঘুচালে;
    বাণী নষ্ট অতিভক্তির জালে।
    জ্ঞান নষ্ট বোধের বশে
    কর্ম নষ্ট স্বভাবের দোষে।
    আশা নষ্ট ভাষা নষ্ট
    দেখতে দেখতে ইচ্ছে ভ্রষ্ট।
    স্বপ্ন নষ্ট ত্রিচালে,
    ভ্রম নষ্ট মায়াজালে !
    নষ্ট কী আর বলি ;
    ভাবতে ভাবতে জীবন চলি !!

    7
    4 Comments
    • এক সদা সত‍্য মানবতার মানুষ কাব‍্য প্রকাশে মুগ্ধ প্রিয় কবি। শুভসকাল।

    • বর্তমান প্রেক্ষাপটে মানিয়ে যাওয়া দারুণ একটা কবিতা। শব্দে -ছন্দের দারুন মিলন।

    • সময়োপযোগী লেখা!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 June 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar