Profile Photo

G M Harun RashidOffline

  • G-M-Harun-Or-Rashid
  • Profile picture of G M Harun Rashid

    G M Harun Rashid

    3 years ago

    আবহাওয়া
    —————
    হারুন সাহেব আপনাকে এমন উসকো-খুসকো দেখাচ্ছে কেন?
    আপনার বাড়িতে কেমন গরম পড়েছে?
    দিন দুপুরে লাল সূর্যের মতো চোখও লাল হয়ে আছে আপনার?
    মানুষতো ভুল বুঝবে আপনাকে,
    ভাববে দিনদুপুরে এই গরমে ছাইপাঁশ খেয়ে আছেন বোধ হয়!
    বাজারে গিয়েছিলেন আজ?
    সেখানকার আবহাওয়া কেমন,
    কি বললেন,
    আগুনের তাপ বাজারের পুরো বাতাস গরম করে রেখেছে!
    এমন অসময়ে কেউ বাজারে যায়!
    বৃষ্টির দিন বাজারে যাবেন
    যেদিন আপনার বুক পকেট, প্যান্টের পকেট আর মানিব্যাগ বৃষ্টির জলে টইটুম্বুর হয়ে থাকবে
    সেদিন।
    আপনার মতো জ্ঞানী লোক এই ভুল করে!
    দেখুন বাজারের অসহ্য গরমে আপনার মাথা থেকে কপাল বেয়ে টুপটুপ করে ঘাম ঝরছে,
    দেখলেই বুঝা যাচ্ছে বাজারের গরমে আপনার মাথাও গরম হয়ে আছে,
    আঁচড়ানো চুল এলোমেলো হয়ে পাগলের মতো লাগছে আজ আপনাকে।

    হারুন সাহেব,
    বাজারের এই অসহ্য ভাপস্যা গরমে বোকার মতো এতো বড় ব্যাগ নিয়ে বাজারে গেলেন!
    কী লাভ হলো আপনার?
    ব্যাগতো প্রায় শূন্যই মনে হচ্ছে!
    তারপর থেকে অযথাই আজ রাস্তায় দাঁড়িয়ে পাগলের সবার নিকুচি করছেন,
    মাথা গরমে আজ হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে কিন্তু আপনার,
    বউ বাচ্চার কথা একবারও ভাবলেন না?

    হারুন সাহেব,
    আপনি না শিক্ষিত ভদ্রলোক?
    এরপর থেকে শুধু বৃষ্টি দেখেই বাজারে যাবেন,
    মনে থাকবে তো?
    —————
    রশিদ হারুন
    ০৬/০৬/২০২৩

    6
    8 Comments
    • বড় কঠিন সময়!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 08 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • হারুন সাহেব,
      আপনি না শিক্ষিত ভদ্রলোক?
      এরপর থেকে শুধু বৃষ্টি দেখেই বাজারে যাবেন,
      মনে থাকবে তো? অসাধারণ।

Skip to toolbar