-
হারিয়ে যাওয়া বন্ধু
————————-
হারিয়ে যাওয়া এক বন্ধুর খোঁজে
দূর শহরে গিয়েছিলাম
শুধু নামটুকুই ছিলো ভরসা।একটা তীব্র ডাক ছিলো বুকের মাঝে
হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পাবার আশায়
সেই শহরের তেইশজন একই নামের মানুষের মাঝে
আমার বন্ধুর মুখোশ পরা একজনও ছিলোনা।সেই তেইশজন মানুষকে দেখার পর
শহরটির কোথায়ও লেবু পাতার ঘ্রান আমি টের পাইনি,
শহরটির আকাশে মনখারাপ করা কোন চাঁদ ওঠেনি,
একটাও চড়ুই পাখি আমার বুকে উড়াল দেয়নি,
পালতোলা কোন নৌকা আমার শরীরের রক্তে অস্থির করে ভেসে বেড়ায়নি।হারিয়ে যাওয়া বন্ধুর খোঁজে নতুন নতুন শহরের
প্রতিটি ধুলোবালিতে
আমি হাহাকার রেখে আসি
আর ফিরে আসি শূন্য হাতে।হয়তো সে বন্ধুটি আমার কথা একেবারেই ভুলে গেছে!
অযথাই এক মায়ায়
আমি এখনও ঘুরে বেড়াই
প্রতিটি শহরে, প্রতিটি পথে,
হারিয়ে যাওয়া এক বন্ধুর খোঁজে।
——————————
রশিদ হারুন
১৯/০৩/২০২৫
ক্যালগেরি, কানাডা3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
Tayba Hoque
@taybahoque
বান্টি দেব
@bantideb
নাহীদ শাহ্
@mdnahidhasan
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
ডা.এম.এইচ.রহমান খান
@drmhrahmankhan
সোনাই এ আই
@sonai_ai
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
AdabenTatali
@adabentatali


অপূর্ব