Profile Photo

G M Harun RashidOffline

  • G-M-Harun-Or-Rashid
  • Profile picture of G M Harun Rashid

    G M Harun Rashid

    4 years, 9 months ago

    জোড়াতালি মারা জীবন
    —————————
    আমার জীবন
    এতো জোড়াতালি মারা জীবন!!
    টানতে টানতে প্রতিদিনই আরো ছিড়ে ফেলি,
    দর্জিওয়ালা ও করুনার হাসি দিয়ে বলে,
    “এতো ছেড়া জীবন আর সেলাই করে কি হবে!!
    ফেলে দিলেই হয়,
    অযথা সবার সময় নষ্ট।”
    ঘুমোতে যাবার আগে প্রতি রাতে
    নিজেই সুই সুতো নিয়ে বসে যাই
    সেলাই করি-
    ছিড়ে যাওয়া এক অদৃশ্য রং উঠা বিবর্ন আমার জীবনকে।
    তারপর রাতের মধ্যেই ধুয়ে ফেলি শত ছিন্ন জীবনের মাঝে কানাগলিতে আটকে পড়া একটি আস্ত জীবন।
    কড়া মাড় দিয়ে মধ্য রাতে ছাদে নিয়ে যাই জীবনটাকে,
    অন্ধ জোনাকির আলোর তাপে শুকোতে।
    সকালে কড়া আয়রন করে আবার বের হই
    জোড়াতালি মারা আস্ত জীবন নিয়ে।
    আমার সুই সুতোও হারিয়ে
    যায় যখন তখন রাতে বেলায় !!
    শুধু শুধু বয়ে বেড়ানো
    এই জোড়াতালি মারা জীবন।
    কোনো মানে হয়!!
    অন্ধ জোনাকির আলোর তাপে শুকোনো এই জীবনের।
    তারচেয়ে বরং গত জন্মটা খুঁজে পাই কিনা দেখি,
    অথবা অপেক্ষায় থাকি পুনর্জন্মের।
    ———————————————
    রশিদ হারুন
    ১৮/১১/২০১৯

    8
    4 Comments
Skip to toolbar