Profile Photo

G M Harun RashidOffline

  • G-M-Harun-Or-Rashid
  • Profile picture of G M Harun Rashid

    G M Harun Rashid

    4 years, 9 months ago

    শূন্য
    ——————

    বুকের ভিতর সবই আজ শূন্যের দখলে
    শূন্য আমায় কাঁদাচ্ছে সকালে বিকালে
    চারিদিকে ফাঁদ পেতেছে শূন্যেরই সব মায়া
    বিশ্বাস হারালে পরে থাকে শূন্যেরই ছায়া।

    চলো আজ শুরু করি
    শূন্য শূন্য খেলা
    তুমি শূন্য ,
    আমি শূন্য ,
    সবই শূন্যের ভবের মেলা।

    বুকের ভিতর সবই আজ শূন্যের দখলে
    শূন্য আমায় কাঁদাচ্ছে সকালে বিকালে।

    ভালোবাসা শূন্য,
    অভিমান শূন্য
    সুখ শূন্য,
    দুঃখ শূন্য।

    চারিদিকে ফাঁদ পেতেছে
    শূন্যেরই সব মায়া
    বিশ্বাস হারালে পরে
    থাকে শূন্যেরই ছায়া।।

    মনের ভিতর আজ শুধু শূন্যেরই বসতঘর
    এক জীবন গেলো খুঁজতে শূন্যের কারিগর।
    বুকের ভিতর সবই আজ শূন্যের দখলে
    শূন্য আমায় কাঁদাচ্ছে সকালে বিকালে।

    কোন হাটে চলে বন্ধু এই শূন্যের বেচাকেনা
    শূন্য কেনার মানুষ যায়না সহজে চেনা।
    বুকের ভিতর সবই আজ শূন্যের দখলে
    শূন্য আমায় কাঁদাচ্ছে সকালে বিকালে ।।
    ———————————–
    রশিদ হারুন
    কাব্যগ্রন্থ- ভালো থেকো মনোলীনা
    ২১/১০/২০১৬

    8
    3 Comments
Skip to toolbar