Profile Photo

Gazi AtikurOffline

  • Gazi-Atikur
  • Profile picture of Gazi Atikur

    Gazi Atikur

    4 years, 7 months ago

    রিক্সা ওয়ালা
    ,,,,,,,,,,,,,,,,,,,,
    এদের উপর শরীরের সব রাগ ঝাড়া যায় অনায়াসেই। আমজনতা থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী ইভেন দায়িত্বের খাতিরে আমিও। ছার দেয়ার কোন অপশনই যেন নেই। কসে চড় থাপ্পর মারা যায় কান বরাবর কখনো এক ঘুসিতে নাক ফাটিয়ে দেয়া যায়। আর অকথ্য ভাষায় গালি গালাজ। নিমিষেই গাড়ির চাবিটা নিয়ে আটকে রাখা যায়, চাকা পানচার করে দেয়া যায়। কোন প্রতিরোধ প্রতিউত্তর মিলেনা, হা করে বেমালুম তাকিয়ে থাকা ছাড়া। বড় জোড় দুহাত উঠিয়ে “স্যার এইবারের মত মাফ করে দেন স্যার”। কেননা এরা খুবই অসহায় রক্তে মাংসে গড়া এক প্রকার জড় পদার্থ। ঘরে তাদের থরথরে বৃদ্ধ মা কিংবা অসুস্থ বাবা সহ ৮-১০ জনের একটা ফ্যামিলি এদের দিকেই মুখ ফিরিয়ে থাকে সারাদিন।
    একবার ভেবেছেন কি❓❓❓

    5
    4 Comments
Skip to toolbar