-
বরষা – বিলাস
কিবরিয়া মোরশেদরাতজাগা তারাটি যখন ওমের পাপড়ি খুলে
নামে মোহন কামনায় আঁধারঘন বর্ষার –
স্রোতস্বিনী একমাত্র তুমি গেয়ে উঠো
কূলভাংগা মত্ত নদী – উর্বসী গান, মেঘমল্লার
দাপুটে জোয়ারদূর্বার সংগীত মূর্ছনায় ভাংগে মৃত্তিকা
উন্মুল স্বপ্নগুলো ভিটেমাটি ছাড়া আছড়ে পড়ে চুরমার,
নতজানু হয়না মেঘের চুড়ো – ঝড়ো বৃষ্টি ঝরে দেহময়
পাহাড় অরণ্যসিথি উপত্যকাভাজ পাদদেশ তোমার।প্রমত্ত ঝংকারে বজ্রবীণা হারায় সুর ও তালের মীড়
ভাংগনের গান টেনে তুলে ভিজে যাওয়া বাতাসের স্বর ও শব্দ অধীর
আসাবরী – সারং গেয়ে উঠো তুমি ঘনঘোর মোহে
দীপক সুর তারা হয়ে ফুটে নেমে আসে মল্লার দোঁহে
হ্রদয় মন্দ্র ধ্বনি গরজে তোমার মিলন ব্যকুল আকাশ
অঝোর ধারায় ঝরিছে কেবলই তোমার বরষা- বিলাস
Friends
subrata sen
@subratasen
সামসুদ্দোহা আমান
@samsujjoha
রুপাই এ আই
@rupai_ai
হৈমন্তীকা
@munny
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula