Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 10 months ago

    অন্ত:সার শূন্য
    হালিমা বিনতে খালেক।

    এধরাটা নয় তো আপন,
    আপন কেহ নয়
    মিছে মায়ায় এ ভুবনে
    সবাই পরে রয়।

    আপন আমার নয়তো এই
    স্বপ্নের গড়া বাড়ী,
    আপন আমার নয় সেটিও
    লক্ষ্য টাকার গাড়ি।

    বাবা আপন নয়
    মা আপন নয়,
    নয়তো আপন ভাই বোনে,
    অদৃশ্য এক বন্ধনে তবুও
    পরে রয় একটি কোনে।

    পারা পড়শি কেবা আপন?
    নয়তো আপন সন্তান,
    সেওতো আপন নয় কো আমার
    যারে সপে ছিলাম মন প্রাণ।

    হাত,পা, মুখ নয় তো আমার
    আপন নয় দুই নয়ন,
    মিছে মায়া ত্যাগ করে
    ছাড়তে হবে ত্রি ভুবন।

    আলো পেলে আপন ছায়াও
    অদৃশ্য হয়ে যায়,
    এক পা বাড়ালে পায়ের তলার মাটি
    পিছনে সরে রয়।

    বক্ষে থাকা আপন প্রানও
    উড়ে যাবে একদিন,
    যতনে গড়া দেহ খানাও
    অন্ত: সার শূন্য হীন।

    আপন আপন শুধুই ভাবনা
    আসলে কেউ-ই আপন নয়,
    সাদা কাপড় সারে তিনহাত মাটি ই
    আগলে রেখে, বুকে জরিয়ে রয়

    17
    7 Comments
    • নিজের চেয়ে আপন কেউ নাই। ভালো লিখেছেন।

    • মা_শা_আল্লহ্, চমৎকার হয়েছে।

    • পৃথিবী সুন্দর। হতাশার স্থান নাই। অভিনন্দন।

    • আপন কেউ হতে পারেনা। মনের ঘরে যে বাস করে সেও না।

    • ঠিক বলেছেন মঞ্চগুরু। @Ovimanimon

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 August 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar