Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    1 year, 8 months ago

    মুখ আর মুখোশ
    হালিমা বিনতে খালেক
    ৮/১০/২৪

    মুখ আড়ালে মুখোশে ভরা দেশ,
    এ দুইয়ের পার্থক্য করা দুরুহ বেশ।
    মানুষ আর অমানুষ দেখিতে এক,
    কর্ম বিভেদ করে পেতে হয়না বেগ।
    মুখের আড়ালে মুখোশের হানা,
    কেমন হয় তা ভুক্তভোগীর জানা।
    মুখের আড়ালে মুখোশ নিয়ে চলে,
    স্বার্থের টানে সদাই নীতি কথা বলে।
    মুখোশধারী বেঈমান করে সর্বনাশ,
    তাকে না করাই ভালো অগাধ বিশ্বাস।
    আপন স্বার্থ হাসিলে করে যত ছল,
    বিশ্বাস নিয়ে মানুষের ভাঙে মনোবল।
    মুখোশ ধারী গায় সদা সাম্যের গান,
    ঘৃন্য প্রানী সে যে মানুষ রুপি শয়তান।

    8
    5 Comments
Skip to toolbar