Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    2 months, 1 week ago

    গোধূলির ব্যাথা
    হালিমা বিনতে খালেক
    ০৩/০৪/২৬

    গোধূলির রঙে মিশে অজানা ভয়,
    আঁধার নেমে এলে কী জানি কী হয়।
    নিশির বুকে জাগে দুঃস্বপ্নের ঢেউ,
    আলোয় ছিলাম ভালো,সে কথা জানে কেউ?

    সন্ধেয় ফিরে পাখি আপন নীড়ে,
    আমি হারাই শুধু নীরব অন্ধকারে।
    তুমি নেই -তবু তোমার ছায়া রয়,
    গোধূলির ব্যথায় ডুবে থাকে হৃদয়।

    6
    6 Comments
    • গোধূলি বা সন্ধ্যার সময়ে মানুষের মনে তৈরী হওয়া বিষণ্ণতাকে ব্যবহার করে নিজের মনের ভেতরের শূন্যতাকে দারুনভাবে ফুটিয়ে তুলেছেন।

    • আলোই ছিলাম ভালো। সুন্দর একটি অনুভূতি।

    • গোধূলি এবং সন্ধ্যায় একাকিত্বের অনুভূতি আসলেই প্রবল হয়ে ওঠে।অন্ধকারের মতোই একাকীত্ব চতুর্দিক থেকে ঘিরে ধরতে চায় ___ যথাযথ শব্দ এবং উপমার সঠিক ব্যবহারে আপনার কবিতায় সেই অনুভূতি চমৎকারভাবে ফুটে উঠেছে।

Skip to toolbar