-
আমার বুকে সাহারার পিপাসা জমে যাচ্ছে অনেক।
রুক্ষ শুষ্ক হয়ে পড়ছে ফুসফুসের প্রতিটি কোষ।
৩৬-৪২ এর যে চক্র চলছে টেকনাফ থেকে তেতুলিয়া,
আমার হৃদয়ে তা কয়েকশ গুণ সমানুপাতে দাবদাহ ছড়াচ্ছে।এ কোন অসুখ নয় প্রিয়তমা, নয় কোন রোগের লক্ষণ।
এসব জল থেকে তুলে আনা তরতাজা মাছেদের,
জলের কাছে যেতে চাওয়ার মত বেকুল অভিপ্রায়।এসব ঝড়ের কবলে ডানা কেটে মাটিতে পড়ে থাকা আহত পাখিদের,
আকাশে ফিরে যাওয়ার আকুল প্রার্থনা।আমিতো এখন জলহীন মাছ হয়ে গেছি,
হয়েছি আহত পাখির মতই দূর্ভাগা।আর তোমার কাছেই আছে ওই ফেলে আসা জল,
হারানোর মত বিশাল আকাশ থেকে মহাকাশের সবটা।আমাকে এভাবে অধিকারহীন দলিতদের দলে ফেলে দিলে!
আমাকে ফেলে দিলে বিগতদের এলবামে?
আমাকে অপচয়ের অপর নাম করে দিলে,
আমাকে করে দিলে দুঃস্বপ্ন……মূলত আমাকে বানালে একদম নিজ হাতে গড়া হোমমেড সেল্ফ ডিল্যুশান।
এখন মূলত আমি তোমার শ্বাসরোধী আত্ম বিভ্রম।15 Comments-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 May 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
-
Friends
Poly Alam
@butterflywords
Drako Shajib
@drako
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
রিফায়াত নিগার
@refayat-nigar
আনিস কবির
@aniskabir
Ashik Mokami
@ashikmokami
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
Prithula Zaman
@prithula



শ্বাসরোধী আত্ম বিভ্রম এই টার্মটা দারুণ লাগলো।