Profile Photo

Nahian HasanOffline

  • Hasan009
  • Profile picture of Nahian Hasan

    Nahian Hasan

    2 years ago

    নতুন শব্দ জমাইলাম আমরা
    নতুন ঝামেলাপূর্ণ শব্দ জমা দিলাম মাথায়
    কারণ ভয় পাই!
    শব্দ গুলো বোধ হয় অন্য কারো বোধগম্য হবে না।

    এইখানেই তো ঘটাইলাম বিপত্যি
    ছোট মস্তিষ্কে নতুন শব্দ গুলো প্রবেশ কইরা দেখলো
    ওখানে ছোট-বড়,লম্বা- খাটো, লাল- নীল- কালো……
    বহু শব্দ আর শব্দজট গরুর রচনার মত জমজমাট বাজার বানায়া রাখসে।

    তাদের এক একজন এক একটা গল্পকে সত্য প্রমাণ করতে প্রস্তুত।

    আমাদের এই শব্দগুলো সম্পর্ক দিয়ে তৈরি
    সম্পর্ক চলে গেলেও শব্দ গুলো রয়ে যায়।
    ওরা জমা পরে থাকে।
    আর এভাবে একটা সম্পর্ক থেকে আরেকটা, একটা গল্প থেকে অন্য গল্প…….
    আমাদের ছোট মস্তুিষ্কের ভল্ট গুলোতে ভরে ওঠে নানা সম্পর্কের স্মৃতি,
    যন্ত্রণার অর্কেস্ট্রা।।

    ওরা ক্যাচাল পারে, ঝগড়া করে।
    একজন আরেক একজনের থেকে বড় হতে চায় কার গল্প, কোন সম্পর্ককে জানি মহান করতে চায় বোঝা মুশকিল!!

    শব্দের মধ্যে বৈষম্য করার যে ব্যাপারটা আমরা অচেতন বা সচেতন ভাবে নিজেদের করে নিলাম, কিভাবে নিলাম?

    7
    6 Comments
    • আমাদের এই শব্দগুলো সম্পর্ক দিয়ে তৈরি
      সম্পর্ক চলে গেলেও শব্দ গুলে রয়ে যায়।
      ওরা জমা পরে থাকে।
      আর এভাবে একটা সম্পর্ক থেকে আরেকটা, একটা গল্প থেকে অন্য গল্প…….
      আমাদের ছোট মস্তুিষ্কের ভল্ট গুলোতে ভরে ওঠে নানা সম্পর্কে স্মৃতি,
      যন্ত্রণার অর্কেস্ট্রা।। -দারুণ!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 08 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar