তুলট | Hasnat-Abul | Activity
সোনার হরিণ
সোনার হরিণ হয়ে তুমি আজ বহু বহু দূরে,
তবুও সেই তোমাকেই ছুঁতে পারি যখন-তখন 
ভাঙ্গা যায়-গড়া যায় ইচ্ছে যেমন।
সেই দূরের বাতাসে নেই অক্সিজেন কোন,
নিঃশব্দে পৃথিবীর রং তাই হয়ে যায় কালো।
সুমুদ্দুরে নোঙর ছেড়া নৌকোর সারির মতন,
তখন তোমার মাথার ভিতর ঘুণপোকা।
তবুও কসম মরা মানুষের, কসম খোদার;
তোমার কথায় নয়, নয় বজ্রপাতে;
ফুলের জন্ম হয়েছিলো বৃষ্টির জলে!
শরৎ আকাশে তখন সাদা মেঘের ভেলা,
সেইখানে অপ্সরীরা উৎসব করে।
তাদের গায়ের রং ধবধবে সাদা কিংবা রঙিন।
তারপর কেটে গেছে অনেক সময়, 
ভরা 'তৈনগাঙ' নদী আজ শুকনো ও মরা!
এখন চলচিত্রের মত সব, সাদা-কালো ছবি;
মাঝে মাঝে জারুল বা কৃষ্ণচুড়ার ফুল- 
হলুদ বা লাল
তারা কি আমার মত অথবা তোমার?
জন্মজন্মান্তরের যেই ঋণ,
যতছিলো পাপ আর যত ছিলো দেবতার শাপ;
কসম মরা মানুষের-কসম তোমার!
তুমিতো জানোই-
তোমার কসম আমি খাইনি কখনো!
তবু নও তুমি এক বিন্দু জলের মতন,
হয়েছ আজ জলের ভিতর এক বিশাল সাগর।
সোনার হরিণ
সোনার হরিণ হয়ে তুমি আজ বহু বহু দূরে,
তবুও সেই তোমাকেই ছুঁতে পারি যখন-তখন
ভাঙ্গা যায়-গড়া যায় ইচ্ছে যেমন।
সেই দূরের বাতাসে নেই অক্সিজেন কোন,
নিঃশব্দে পৃথিবীর রং তাই হয়ে যায় কালো।
সুমুদ্দুরে নোঙর ছেড়া নৌকোর সারির মতন,
তখন তোমার মাথার ভিতর ঘুণপোকা।
তবুও কসম মরা মানুষের, কসম খোদার;
তোমার কথায় নয়, নয় বজ্রপাতে;
ফুলের জন্ম হয়েছিলো…Read More
অভিবাসী
কান্দরের ধার ঘেঁষে বিস্তীর্ণ ভূমি,
সবুজ ফসল আর খোলা মাঠে মোষের দল;
বাগদী পাড়ায় মাদল আর মহুয়ার ঝাঁজ!
সুনুটি'র অজিত আর সালু'র আজিম
গুলুটি'র শ্যামা চক্কোত্তি আর  কান্দি'র হবিব;
প্রগাঢ় বন্ধুত্ব ছিল, ছিল হৃদয়ের টান।
শ্মশানঘাটে মৃতের সৎকার
কিংবা পীরের আস্তানায় ঘোড়া-মোমবাতি;
সালার এর গরুর মাংসে পিকনিকের পাপ,
কলার পাতায় মোড়া পুজোর প্রসাদ;
গ্রীষ্মের ভরন্ত দুপুর, দহলিজে আড্ডা,
রাঢ়ের লালচে ধুলোয় ফুটবল উৎসব,
লালপেড়ে শাড়ি পরা কিশোরীর মুখ
যৌবনের উচ্ছাস, জীবনের আলো।
" স্টেটম্যান্স" এর ছেঁড়া পাতার মত
ছিঁড়ে ফেলে চৌদ্দ পুরুষের ভিটার টান
রক্তের সকল বাঁধন;
পশ্চিম থেকে পূবে নতুন জীবন।
নওগাঁর'র অমর ছিলো দূরন্ত কিশোর
ফরিদার রাঙ্গা চুড়ি, টুংটাং স্বর
উজ্জল চোখের মনি, ভাঙ্গনের শব্দের মতন;
পালপাড়ার ধনঞ্জয়ের কাদা মাখা হাত
ঝিনুকের চাকুতে কাটা চুরি করা আম
মতিনের মায়ের কাছে পিঠার আবদার;
সাদাকালো ছবিগুলো লাল হয়ে উঠে 
উনসত্তুরে আসাদের সার্টের মতন
নুপুরের ছেঁড়া শাড়ী, ধর্ষণের দাগ!
তখনি গভীর রাত গাঢ় অন্ধকারে 
পূব থেকে সন্তর্পনে পশ্চিমের পথে;
শিকড় ছিড়ে নেয়া, নাড়ী পোঁতা ভুমি
বুকের গভীরে শুধু ভাঙ্গার আওয়াজ;
অভিমানী মাতৃভূমি, চোখ ভাসা জল;
গাঢ় অন্ধকারে যেন জোনাকির আলো।
পূব থেকে প্রজন্মান্তরে পশ্চিমে ফেরা
কিংবা পশ্চিম থেকে পূবে
ভেসে আসে পুরনো দিন, পুরনো জীবন;
লালচে ধুলো মাটি সারা গায়ে মাখা
মায়ের পরশ যেন  শীতল হৃদয়;
সবুজ ধানের ক্ষেত, অবারিত মাঠ
আকাশ ছোঁয়ার মত রিক্ত অনুভুতি
লেবু ফুলের গন্ধ ভাসে ভোরের বাতাসে;
কান্দরের কোল ঘেঁষা শুন্য শ্মশান 
আধ ভাঙ্গা দহলিজে নেই কোলাহল;
মাটির ঘর ভেঙ্গে গড়া অট্টালিকা 
কালো পিচে মুড়ে ফেলা পায়ে চলা পথ;
ঝাপসা চোখে অজিত খুঁজে বন্ধুর মুখ
কিংবা ফরিদার চোখে অমরের ছবি!
নিজভূমে পরবাসী অভিবাসী জন;
বুক ঠেলে কান্নার চেপে রাখা জল
উঠানে ঘুঘুর ডাক, শ্রান্ত দুপুর
পাকুর ছায়ায় আজও রাখালের বাঁশি 
সন্ধ্যায় উলু ধ্বনি, মধুর আজান।
হারিয়ে যাওয়া মোষের গাড়ি, ধুলো মাখা পা
কুয়ার ঠান্ডা জলে জুড়ায় না দেহ;
যান্ত্রিক শকট চলে, শহুরে পোষাকে,
মেকি আজ ভালোবাসা,  বন্ধুত্বও তাই
রাজনীতি,  সাম্প্রদায়িকতা স্বার্থের জয়!
দোটানায় ডুবে থাকে, দু'দিকেই টান
নিজ দেশে, তবু হয়ে থাকে পরবাসী
গালি শুনে এপারে 'ঘটি' ওপারে 'বাঙাল'।
অভিবাসী
কান্দরের ধার ঘেঁষে বিস্তীর্ণ ভূমি,
সবুজ ফসল আর খোলা মাঠে মোষের দল;
বাগদী পাড়ায় মাদল আর মহুয়ার ঝাঁজ!
সুনুটি’র অজিত আর সালু’র আজিম
গুলুটি’র শ্যামা চক্কোত্তি আর  কান্দি’র হবিব;
প্রগাঢ় বন্ধুত্ব ছিল, ছিল হৃদয়ের টান।
শ্মশানঘাটে মৃতের সৎকার
কিংবা পীরের আস্তানায় ঘোড়া-মোমবাতি;
সালার এর গরুর মাংসে পিকনিকের পাপ,
কলার পাতায় মোড়া পুজোর…Read More
না বলা গল্প
ভরা পূর্ণিমায়,
জোছনার রূপালী আলোয়,
পদ্মার অবারিত জলে, পালের হাওয়ায়,
ভেসে যাওয়া বজরার ধরে রেলিং 
ঋজু তিনি উঠে দাঁড়ালেন! 
ধপ ধপ ধপ! ভেঙ্গে পড়া পাড়,
ফাঁকে ফাঁকে গাঢ় অন্ধকার;
জেলেদের পেতে রাখা জালে,
রূপালী রই-কাতলা চিতলে
জোছনার আলোর ঝিলিক
করে ঝিকমিক।
বজরা থামে গোয়ালন্দ ঘাটে।
রক্ত-ঘাম ইলিশের গন্ধ মিশে আছে
রাতের বাতাসে।
নুপুরের ঝুমুরঝুমুর,
নাচের আওয়াজ আর বিজাতীয় সুর।
পদ্মার চরে মায়ের আদর ছেড়ে আসা স্বর্গের উর্বশি,
তাকে নরকের স্বাদ দেয় পুরুষ উপাসী।
তখন বজরায় থেমে যায় তানপুরা খানি,
মনের ভিতরে ছিলো ভাবনা যে খানি
তখন তা হয়ে যায় গানের কোন বানী!
ভোর হয়ে আসে
রবির আভা ফুটে পুবের আকাশে
তখন কালো মেয়ে নিতে আসে জল
ভ্রু তুলে তাকালো কী! চোখ ছলছল!
রাতের বেচাকেনা শেষে, রক্ত স্বেদজল 
গঙ্গায় মুছে নেয়। ধুয়ে নেয় দোমড়ানো শাড়ীর আঁচল!
তখন পশ্চিম আকাশে, ডুবে গেছে শুকতারা
জেলেদের হয়ে গেছে মাছ ধরা সারা 
গোয়ালন্দ ঘাটে,
টাকা নিয়ে গাঁটে,
ক্রেতা-বিক্রেতা দর কশাকশি,
কখনো তর্ক কখনো বা হাসি!
তখন রাতের সেই তারা;
সকল ইশারা,
দেহের দমক, সকল চমক, ঝেড়ে ছুড়ে ফেলে 
অবসাদের কোলে,
সঁপে দেয় জীবনের সব আয়োজন।
বজরায় রবীন্দ্রনাথ তখন,
বসে আছেন তানপুরা কোলে,
কি জানি মনের কোন ভুলে,
কলমে যদিও ভরা ছিলো কালি
কবিতার খাতা তার তবু ছিলো খালি।
লেখা হয় নাই সেই সব মেয়েদের কথা
বেদনার যত কথকতা, যত নিরবতা।
না বলা গল্প
ভরা পূর্ণিমায়,
জোছনার রূপালী আলোয়,
পদ্মার অবারিত জলে, পালের হাওয়ায়,
ভেসে যাওয়া বজরার ধরে রেলিং
ঋজু তিনি উঠে দাঁড়ালেন!
ধপ ধপ ধপ! ভেঙ্গে পড়া পাড়,
ফাঁকে ফাঁকে গাঢ় অন্ধকার;
জেলেদের পেতে রাখা জালে,
রূপালী রই-কাতলা চিতলে
জোছনার আলোর ঝিলিক
করে ঝিকমিক।
বজরা থামে গোয়ালন্দ ঘাটে।
রক্ত-ঘাম ইলিশের গন্ধ মিশে…Read More
বন্ধন 
"শিশির" কি তোমাকে নিয়ে যায় নদীর কাছে? 
যে নদী বিস্তৃত আর গোপন,
যেখানে মেঘের গর্জনে ঢাকা পড়ে নৌকোর ছলাৎ ছলাৎ শব্দ! 
কালচে সবুজ বনানী দু'পাশের খাড়া পাড়ে;
নিরব নিশ্চুপ আশেপাশের গ্রাম! 
তখন হয়তো অনেক রাত, কেউ জেগে নেই
ক্লান্ত এবং শান্ত তুমি বসে থাকবে, সাথে কালো কফি!
তখনই মনে পড়বে ভালোবাসাহীন নিঃস্ব তুমি;
দেবার মত কোন ভালোবাসা নেই তোমার কাছে। 
অথচ ঠিক তখনই তোমাকে কাছে টেনে নেয় সে,
নদী তখন ফিসফিস করে কথা বলে-
কান পেতে শোন 'শিশিরে'র ভালোবাসায় মিশে আছ তুমি;
তার সাথে জীবনের পথে হেঁটে চলা
এবং মনের ভিতরে তোমার ডুবে যাওয়া মন!
তখন ডুবন্ত তোমাকে টেনে তুলবে কেউ 
যেন এক নাবিক সে, জলের উপর হেঁটে চলে। 
শুধু ডুবন্ত মানুষই তাকে দেখে;
আর তখনই আকাশ ভেঙে পড়ে-
জলে ভাসে "শিশির"এর নদীর দুকূল।
আর তখন মনের মধ্যে বিদ্যুৎ চমকিয়ে উঠে 
এবং তার স্পর্শ তোমাকে অন্ধ করে।
তারপর দুজন হাতে হাত রেখে নদীর গভীরে হেঁটে যায়;
মেঘের আড়ালে সূর্যের উঁকি কিংবা বিজলীর আলো,
আবর্জনা কিংবা ফুল অথবা শিশু-
স্নানের শেষে তোমার বিপরীতে যেন আয়না!
মনের ভিতরে তখন ধারনারা তৈরী হতে থাকে।
তখন, সে এবং তিনি- 
বিশ্বাস এবং অন্ধত্ব -‌‌‌‌‌‌‌ শুরু হয় পথ চলা
নিখুঁতভাবে মন ছুঁয়ে থাকে মনে; শরীরে শরীর।
বন্ধন 
“শিশির” কি তোমাকে নিয়ে যায় নদীর কাছে?
যে নদী বিস্তৃত আর গোপন,
যেখানে মেঘের গর্জনে ঢাকা পড়ে নৌকোর ছলাৎ ছলাৎ শব্দ!
কালচে সবুজ বনানী দু’পাশের খাড়া পাড়ে;
নিরব নিশ্চুপ আশেপাশের গ্রাম!
তখন হয়তো অনেক রাত, কেউ জেগে নেই
ক্লান্ত এবং শান্ত তুমি বসে থাকবে, সাথে কালো কফি!
তখনই মনে পড়বে ভালোবাসাহীন নিঃস্ব তুমি;
দেবার মত কোন ভালোবাস…Read More
প্রমিথিউসের আগুন
(বাংলার প্রমিথিউস-সকল মুক্তিযোদ্ধাদের জন্য)
অন্ধকার কি এখনো তোমায় ভয় দেখায়?
তুমি কি জান এটা অন্তহীন 
এবং ভয়ংকর মাত্রার অকল্পনীয়
কারণ তার ছিল স্থায়ী ইন্সমোনিয়া,
আর ছিল কিছু রহস্যময় গল্প। 
হতে পারে শৈশবের কোন ভীতিকর রহস্য-
যা তার মনের নিভৃত কোনে লুকিয়ে আছে! 
অন্ধকার তমাল গাছের নিচে
হয়তো প্রেমিকার কোন মিথ্যে আশ্বাস-
যা ছিল সুখের কাঁপন!  
কিংবা রাতের একটা রহস্যময়ী প্রজাপতি।
আর হে বৃদ্ধ প্রমিথিউস!
আপনার বুকের উপর আড়াআড়ি হাত।
কিছু ঠান্ডা এবং ঠান্ডা আগুন-
এমনকি তার নামও উচ্চারণ করা নিষেধ! 
আজও তাই রাতের আলোর সাথে মিশে আছে
সেই সে রাতের রহস্যময়ী প্রজাপতির আতঙ্ক।
 প্রমিথিউসের আগুন
(বাংলার প্রমিথিউস-সকল মুক্তিযোদ্ধাদের জন্য)
অন্ধকার কি এখনো তোমায় ভয় দেখায়?
তুমি কি জান এটা অন্তহীন
এবং ভয়ংকর মাত্রার অকল্পনীয়
কারণ তার ছিল স্থায়ী ইন্সমোনিয়া,
আর ছিল কিছু রহস্যময় গল্প।
হতে পারে শৈশবের কোন ভীতিকর রহস্য-
যা তার মনের নিভৃত কোনে লুকিয়ে আছে!
অন্ধকার তমাল গাছের নিচে
হয়তো প্রেমিকার কোন মিথ্যে আশ্বাস-
যা…Read More
বোধ
জালানার শার্সিতে আলোছায়া, ভোরের সূর্য,
ছুটে চলে বৃক্ষের সারি, টিন শেড কিংবা কুঁড়েঘর ;
ঘুম ভাঙ্গা চোখে অবাক বালক রেল দেখে;
সরিষার তেল মাখা মুড়ি খায় হয়ত বৃদ্ধ;
ধানের চারা বুনে নারী ও পুরুষ;
উঠান ঝাঁট দেয় কিশোরী বউটি;
বাবার বাড়ির পানে ছুটে যায় ট্রেন!
আনমনা!
তার এখন "ঘর হতে আঙ্গিনা বিদেশ"!
আমি বসে রেলের জানালায়, চোখ খোলা;
মন পড়ে হয়ত সুদূরে কিংবা খুব কাছে
ভালোবাসা, সুখ-দুঃখ, জীবনের কত গল্পগাছা ;
আকাশের তাঁরাদের মত ত্রিকালদর্শী যেন!
মনের গভীরে কত ভাব জেগে উঠে,
কোথায় হারায় তারা কোন সেই বাঁকে;
সেখানে ছিলাম হয়ত কোন এককালে
লাঙ্গলের ফলায় চষা জমি কিংবা 
মাছধরা জেলেদের জলের সাগরে।
কালের গর্ভে হারায়, আবার সে জেগে উঠে 
মানুষের মনের ভিতরে;
স্বপ্ন, ভালোবাসা, দুঃখ, দীনতার বোধ
নারীর চোখের মত অতল গভীর;
সেখানে হারানো সুর তাল লয়
সংসারের বন্ধন জালে আষ্টেপৃষ্টে বাঁধা;
সুদূরে দৃষ্টি ছিলো
মনে যত এলোমেলো ভাবনার জট
কি ছিলো মনে তার কিংবা কিছুই কি ছিলো না বলার!
তার যত ইতিবৃত্ত কথা
ঝড়ে পড়া দিশাহারা নাবিকের মত 
সময়ের পথে পথে হরিয়েছে, হারাবে আবার।
যে যায় সে যায়, সময়তো ফিরে আসে না।
 বোধ
জালানার শার্সিতে আলোছায়া, ভোরের সূর্য,
ছুটে চলে বৃক্ষের সারি, টিন শেড কিংবা কুঁড়েঘর ;
ঘুম ভাঙ্গা চোখে অবাক বালক রেল দেখে;
সরিষার তেল মাখা মুড়ি খায় হয়ত বৃদ্ধ;
ধানের চারা বুনে নারী ও পুরুষ;
উঠান ঝাঁট দেয় কিশোরী বউটি;
বাবার বাড়ির পানে ছুটে যায় ট্রেন!
আনমনা!
তার এখন “ঘর হতে আঙ্গিনা বিদেশ”!
আমি বসে রেলের জানালায়, চোখ খোলা;
মন পড়ে হয়ত সুদূরে…Read More