-
বোধ
জালানার শার্সিতে আলোছায়া, ভোরের সূর্য,
ছুটে চলে বৃক্ষের সারি, টিন শেড কিংবা কুঁড়েঘর ;
ঘুম ভাঙ্গা চোখে অবাক বালক রেল দেখে;
সরিষার তেল মাখা মুড়ি খায় হয়ত বৃদ্ধ;
ধানের চারা বুনে নারী ও পুরুষ;
উঠান ঝাঁট দেয় কিশোরী বউটি;
বাবার বাড়ির পানে ছুটে যায় ট্রেন!
আনমনা!
তার এখন “ঘর হতে আঙ্গিনা বিদেশ”!আমি বসে রেলের জানালায়, চোখ খোলা;
মন পড়ে হয়ত সুদূরে কিংবা খুব কাছে
ভালোবাসা, সুখ-দুঃখ, জীবনের কত গল্পগাছা ;
আকাশের তাঁরাদের মত ত্রিকালদর্শী যেন!
মনের গভীরে কত ভাব জেগে উঠে,
কোথায় হারায় তারা কোন সেই বাঁকে;
সেখানে ছিলাম হয়ত কোন এককালে
লাঙ্গলের ফলায় চষা জমি কিংবা
মাছধরা জেলেদের জলের সাগরে।
কালের গর্ভে হারায়, আবার সে জেগে উঠে
মানুষের মনের ভিতরে;
স্বপ্ন, ভালোবাসা, দুঃখ, দীনতার বোধ
নারীর চোখের মত অতল গভীর;
সেখানে হারানো সুর তাল লয়
সংসারের বন্ধন জালে আষ্টেপৃষ্টে বাঁধা;
সুদূরে দৃষ্টি ছিলো
মনে যত এলোমেলো ভাবনার জট
কি ছিলো মনে তার কিংবা কিছুই কি ছিলো না বলার!
তার যত ইতিবৃত্ত কথা
ঝড়ে পড়া দিশাহারা নাবিকের মত
সময়ের পথে পথে হরিয়েছে, হারাবে আবার।
যে যায় সে যায়, সময়তো ফিরে আসে না।8 Comments
Friends
Hail-Houdini
@hail-houdini
Dr.Rahena-Begum
@dr-rahena-begum
Shoriful Shoron
@shoriful-shoron
mononesh-das
@mononesh-das
Keya Islam
@keyamoni6970
আর্য
@arjo
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
Nahian Hasan
@hasan009
রাহেনা বেগম
@rahena-begum



পুরোটা মনে হয় আমিও দেখতে পেলাম। এত সুন্দর করে ট্রেনের জানালার পাশ কেটে চলে যাওয়া সময়টা তুলে আনলেন কবিতায়।সত্যি দারুণ!