Profile Photo

হাসনাত সৌরভOffline

  • Hasnat21
  • Profile picture of হাসনাত সৌরভ

    হাসনাত সৌরভ

    • 5 years, 1 month ago

    কথাক্রান্ত হালফিল- ১
    —————————–
    শরৎকাল। উৎসবের রেশটা যোগাযোগ রাখছে না আগের বছর থেকে। দূষণের বিন্নি খই যে আমরাই ছড়িয়েছি, বহুযুগ ধরে, তারই মাশুল গুনছে প্রজন্ম। সারাদিন একটা গুমোট পরিবেশ বিষণ্ন করছে- এইম বা এম্বিশন! ভাদ্র মাস গত হয়েছে বেশ কিছুকাল। মহামারী, ঘূর্ণিঝড়, আরো নানা সমস্যায় মানুষ সারিয়ে তুলতে পারছে না নিজেদের, বড় তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে- জীবন, আকাঙ্ক্ষা হয়ত আক্ষেপটাও। কুয়াশার থেকেও ঝাপসা হচ্ছে ভবিষ্যৎ, ইনস্ট্যান্ট জীবনযাত্রা যত তাড়াতাড়ি সাবলীল হয়ে যাচ্ছে, খেটে পাওয়া পেটগুলো ধুঁকছে ততধিক বেকারত্বে। পরিচয়গুলো বেওয়ারিশের মত নম্বরের কাঁটায় দুলছে- ওটাই আইডেন্টিটি। এটেন্ডেন্স বলতে ন’ঘন্টার বাইরের এক্সটা টাইম। কেবল মধ্যে মধ্যে ঝাঁপিয়ে বৃষ্টি আসে এখন, এখানে। পরক্ষনেই রোদ ওঠে- মানুষ ঋতু ঠাওর করতে পারেনা-মানুষ বর্ষাবিকালে মহিষাসুরমর্দিনী শোনে।

    শীতের মিঠে রোদ কোথায় যে হারিয়ে গেল, কই মানুষের মাথা ব্যথা নেই তো? জোনাকিরা আর আসেনা, টুনিবাল্বের চকমকে আলোর কাছে তাদের বড্ড ফিকে লাগে বলে; মানুষ আর চিঠি লেখে না। গান গায়না ভুল সুরে, সবটাই সাজানো গোছানো। যেন কেউ বলেই দিয়েছে, সবকিছু নিখুঁত হতে হয়। অগোছালো হওয়া যেন একটা অভিশাপ।

    শেষমেশ মানুষ ফুরিয়ে আসছে, চালে ডালে মিশে থাকার সহজ সুখটাও। মানুষ পিছন ফিরে তাকাতে চাইছেনা, এগোনোর নেশায়…

    অথচ, মৃত শরীরে সবুজের জোগান দেবে সেই অপেক্ষাই। যার জন্য সাক্ষাৎটুকুকে গোপন রাখতে হয়- বিদায়ের পরেও।

    @হাসনাত সৌরভ

    11
    8 Comments
Skip to toolbar