Profile Photo

হাসনাত সৌরভOffline

  • Hasnat21
  • Profile picture of হাসনাত সৌরভ

    হাসনাত সৌরভ

    • 5 years, 1 month ago

    মনখারাপ করছে জানো, ঠিক মনখারাপ না, কেমন একটা শূন্যতাবোধ হচ্ছে। ভাঙা মাটির পাত্রে একটা পয়সা ফেললে যেমন একটা শূন্যতার শব্দ হয় শুনেছ? সেরকম। তুমি বলবে, এটাই স্বাভাবিক, আর একটু পরে একটা মানুষ পৃথিবী থেকে চলে যাবে, তার সমস্ত বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, প্রিয় সাইকেলটা, সেই যে লাল ডায়ারিটার কটা পাতা বাকি এখনো, আলু-গোস দিয়ে গরম গরম ভাতের গন্ধটা, তার ঘরের মাথার দিকের জানলাটার পাল্লায় আঁকা তার প্রথম ছবি, একটা নিরিবিলি গ্রামের বাড়ি, তার একটা নিজস্ব নদী, দেয়ালে পলেস্তারা খসে খসে তৈরি হওয়া একটা আজগুবি দেশের ম্যাপ, তার মায়ের সবুজ ছাপা শাড়িটা, বাবার ছাইদান, সব ফেলে সে টুকুস করে একটু পরে মরে যাবে, মনখারাপ হওয়ার কথা।

    রক্তশালুক- A Storybook By Hasnat Showrov

    https://www.rokomari.com/book/207770/roktoshaluk

    14
    11 Comments
    • লেখাগুলোতে একটা স্বাদ খুঁজে পাই

    • একআকাশ ভালোবাসা ভাই @tanvir3

    • খুব সুন্দর। “দেয়ালে পলেস্তারা খসে খসে তৈরি হওয়া একটা আজগুবি দেশের ম্যাপ,” লেখাটি পড়ে আমার ছেলেবেলার এক স্মৃতি মনে পড়ল। ছেলেবেলায় আমার ঘরের দেয়ালে পলেস্তারা খসে পড়ার পর আমিও পৃথিবীর মানচিত্রের সাথে মেলাবার চেষ্টা করি, মাঝে মাঝে স্কেল দিয়ে খুচিয়ে নিজে থেকেও আকার চেষ্টা করি কিছু। এ জন্যে বকুনিও খেয়েছি অনেক। তবে এক সময় গিয়ে দেখতে আজগুবি দেশের ম্যাপ হলেও এখন মনে হয় আমার কল্পনা রাজ্যের মানচিত্র ছিল। শুভেচ্ছা নেবেন লেখক।

    • ধন্যবাদ। ভালোবাসা জানবেন। সাথে বইটি পড়ার আমন্ত্রণ রইল। এই সব অনুভূতির গল্পে আপনার দেখা হয়ে যেতে পারে চেনা পরিবেশের চেনা মানুষজনের সঙ্গে। @drako

    • বইটি পড়ার বেশ উৎসাহ বোধ করছি। আরো বেশি উৎসাহ বোধ করছি বইটি কিনে পড়ার। আপনার প্রোফাইলে বইটির কভার পেজ দেখে অনেক আগেই বইটি পড়ার আগ্রহ জাগে। গল্পের বই কম্পিউটারের পর্দায় পড়তে ভালো লাগেনা, আর অনেক দিন হল বই কিনিনা। আশা রাখি শীঘ্রই গল্পটি পড়ব। ধন্যবাদ লেখক। ভালবাসা নেবেন।

    • আপনাকে অভিন্দন

    • ঠিক বলেছেন বন্ধু তানভীর। লেখকের প্রতিটি লেখায় এক ভিন্ন মাত্রার স্বাদ রয়েছে।

    • শুভেচ্ছা রইল

Skip to toolbar