-
অণুগল্প
কুমড়োদানার দুল
————————–কুহেলি স্কুলে কাজ করে, পড়ায় না। ঝাঁট দেয় গোটা স্কুল। বাচ্চাগুলো ময়লা ফেলে, সে ঝাঁট দেয়। স্যারেরা ময়লা ফেলে, কুহেলি ঝাঁট দেয়। গাছেদের পাতা পড়ে, কুহেলি ঝাঁট দেয়। এভাবে টানা তিরিশটা বছর একদিনও কামাই না করে রোজ ঝাঁট দেয় কুহেলি। শুধু শুক্রবার করে বাড়ি যায়। আর পাবলিক হলিডে গুলোতে। বছর কুড়ি আগে বাপ মা মরার পরে গ্রামের বাড়িতে একটা স্কুল খুলেছে ও। মানসিক প্রতিবন্ধীদের অবৈতনিক স্কুল। এখন সত্তরটা ছেলেমেয়ে পড়ে। ও ওই স্কুলের হেডমিসট্রেস। সবাই ভালোবেসে দিদিমনি বলে। ছুটির দিনগুলোতে ওদের নিয়ে সময় কাটাতে ভালোলাগে কুহেলির।
কুহেলি সুপমকে ভালোবাসে। আজ আঠারো বছর ওদের প্রেম। সুপম ও স্কুলে কাজ করে। কুহেলির চালানো স্কুলে। পড়ায় না, ঝাঁট দেয়। সুপমের কোনও গ্রামের বাড়ি নেই। সুপমের কুহেলি আছে। ছুটির দিনগুলোতে কুহেলিকে কাছে পেতে চায় সুপম। ওদের বিয়ে হয়নি। ওরা ভালোবাসে…
©️হাসনাত সৌরভ
9 Comments
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
জিকরুল ইসলাম
@zikrul
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
তাজুল ইসলাম তন্ময়
@tazulumgmail-com
সাব্বির হোসেন।
@shadowhunter3d
ফরহাদ আহমেদ
@forhad2004
অসীম রহমান
@ashim_rahman
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
AdabenTatali
@adabentatali



Gd