-
‘‘অপরাহ্নের তটরেখায়’’
————————————–‘‘উল্কা খসে পড়ে বারান্দায়, আলোয় সেজে ওঠে পাড়া।
আমাকে মনে পড়ে তোমার আর কখনও প্রয়োজন ছাড়া?
দীর্ঘশ্বাস জমে শব্দ হয়, চিঠিরা ঠাঁই খোঁজে খামে।
বোবার নীল হওয়া ব্যথার ঢেউ, বোকার গাল বেয়ে নামে।’’এতদূর অবধি পড়ে মেয়েটির হাতে হাত রাখলো ছেলেটি। দূরে একটা বিষণ্ণ ট্রেন ধীরে ধীরে এসে দাঁড়ালো ষ্টেশনে। এই বাড়িতে রান্নাবান্নার বালাই নেই বহুদিন হলো। সকালে একজনের যখন ঘুম ভাঙে অন্যজন তখন উবারের জানলার ধারের সিটে। রাতে দু’জনেই বাইরে ডিনার সেরে এসে ঘুমিয়ে পড়ে ওরা। ছুটির দিনে অর্ডার দেওয়া খাবার। ছেলেটির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো মেয়েটি, তারপর….
‘‘জানাতে চাই সব তোমায় রোজ, স্পর্শ এঁকে রাখি ঘুমে।
বৃষ্টি যতটা না মেঘের দায়, তারচেয়ে বেশি মরসুমে।
সকালে চোখ খোলে পূর্ণতায়, যেদিন শুয়ে থাকো পাশে।
আমার গায়ে লাগা প্রথম রোদ, তোমারই কাঁধ ছুঁয়ে আসে।
যখনই ফোন করি, কাজ থাকে। আমাকে গিলে খায় ছুটি।
জীবন সাদাকালো দাবার খোপ। আমরা শুধু দুটো ঘুঁটি।’’চোখের জলের হিসেব মানুষ অন্য কোনও মানুষকে তখনই দেয় যখন সে চোখ বুজে ভরসা করতে পারে সেই মানুষটাকে। মেয়েটির চোখ থেকে বইয়ের পাতায় ঝরে পড়া দু-চার ফোঁটার সামনে নিজেকে বড় অপরাধী মনে হলো ছেলেটির। হাতের কাছে রুমাল নেই। তবে হাতের কাছে যে মেয়েটি বসে আছে তার শাড়ির আঁচল বা সালোয়ারের ওড়না বহুদিন রুমাল হয়ে নেমে এসেছিলো ছেলেটির জীবনে। কিছুক্ষণ চুপ করে গেলো ওরা। তারপর হঠাৎই একসাথে পাতা উল্টে ওরা পড়তে শুরু করলো কবিতার শেষের ক’টা লাইন…
‘‘মুড়ি-চানাচুরে ম্লান হয় নীরবতা,
দূরে চিতা দেখে অসহায় ভাবে আলো।
এই পৃথিবীতে আশ্রয় দেয় তারাই,
যাদের জীবন বরাবর অগোছালো।’’©️হাসনাত সৌরভ
9 Comments
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
জিকরুল ইসলাম
@zikrul
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
তাজুল ইসলাম তন্ময়
@tazulumgmail-com
সাব্বির হোসেন।
@shadowhunter3d
ফরহাদ আহমেদ
@forhad2004
অসীম রহমান
@ashim_rahman
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
AdabenTatali
@adabentatali



সুন্দর