-
ডানা
—————-শেষমেষ মেয়েটা রাজি হলো। ছুটন্ত ট্রেনটার ভারী চাকাগুলোকে বেছে নিল। পায়ের কাছে রাখা ব্যাগ, আটপৌরে শাড়িটা দুরন্ত ঢেউয়ে ঢেউয়ে লেপটে, প্ল্যাটফর্মটার একেবারে ধার ঘেঁষে অল্প ঝুঁকে দাঁড়ানো।
ট্রেনটা ঢুকছে।
বডিটা ক-টুকরো হতে আর ক-সেকেন্ড।
কিন্তু না। লাইনটার উপর যেই ঝাঁপাতে যাবে, এক হেঁচকায় পিছন থেকে টেনে নিল একটা লোক। তারপর প্ল্যাটফর্মটার উপর ছিটকে পড়ে একেবারে বুকের ভেতর। এতো ভেতরে কে থাকে! তার সঙ্গে দেখা হয় না? তো সেখান থেকে মুখ তুলেই সপাটে একটা চড় কষাল মেয়েটি। তারপর সশব্দ ফণা ওঠাল,
–কেন বাঁচালেন আমায়?
লোকটা নিরুত্তর। হাঁপাচ্ছে।
মেয়েটি শান্ত হল। গেল-রাতে আবার রেপড হয়ে গেছে। কোল্ডড্রিঙ্কসের বোতলের ভেতর পাইপ ঢুকিয়ে সবটুকু টেনে নেওয়ার মতো মেয়েটা খালি হয়ে গেলে স্বামীটি মুখ মোছে। তারপর গলা তোলে। পাল্টা স্বরে খেপে যায়। গলা-ধাক্কা দিয়ে বের করে দেয় মাঝরাতে।
এভাবে মাঝেমধ্যেই ছিটকে বাপের বাড়ি।
তবে বেরোতে পারে না।
কদিন বাদে আবার মাথা নামিয়ে স্বামীগৃহে।
কিন্তু বাপের বাড়িটি এবার থুম। হয়তো আগেভাগেই পাকাপাকি আসার খবরটা পেয়ে গিয়েছিল। এত ডাকাডাকি, কড়া নাড়া— কিছুতে কারো ঘুম ভাঙে না। মেয়েটি আপাদমস্তক কেঁপে ওঠে। কান্না পায়। শেষমেশ রাজি। কিন্তু কে এই লোকটা! পথে এইরকম কেউ পড়ে? পড়ার কথা?
প্ল্যাটফর্মটা থেকে বেরিয়ে এসেছে। লোকটার পাশে পাশে হাঁটছে। শাড়ির ভাঁজটা আস্তে ভাঙছে পায়ের কাছে। হঠাৎই পাশে প্রশ্ন ঠেলল,–কী করেন?
–বাঁচি।
–মানে!
–বাড়ি বাড়ি পাখি কিনি।
–কেন?
–উড়িয়ে দিই।
মেয়েটির চোখে জল।
–মানুষ ওড়াতে পারেন?লোকটা থমকাল। ফের হাঁটতে লাগল। শহরটা থেকে এখন অনেকটা দূর। দূরে সীমানা ছাড়িয়ে এক মাঠ, আকাশ, অন্য জীবন। লোকটা সেখানে পাখি ওড়ায়।
দুজনে সেদিকে হাঁটছে।দূরে সরে যাচ্ছে শাঁখা, পলা, একটা রেললাইন…
@হাসনাত সৌরভ
9 Comments-
ফেরার হয়ত স্থায়ী জায়গা থাকে না। তবুও মেয়েরা..
প্রেম নয়, ভালোবাসা নয়, বিচ্ছেদ বা প্রতারণা নয়,
স্নেহ খুঁজতে শহর হাতরায়।
দু’ – একটা স্নেহ ভেসে আসে। @prithula
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
জিকরুল ইসলাম
@zikrul
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
তাজুল ইসলাম তন্ময়
@tazulumgmail-com
সাব্বির হোসেন।
@shadowhunter3d
ফরহাদ আহমেদ
@forhad2004
অসীম রহমান
@ashim_rahman
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
AdabenTatali
@adabentatali



মেয়েদের জীবনে ফেরার জায়গার বড় অভাব। বেড়ে ওঠার জায়গা ছেড়ে নতুন জায়গায় বসতি গড়ে ঠিকই কিন্তু তা কী সত্যি তার আপন হয়!!?? আপন হলে চাইলেই কেউ তাকে সেখান থেকে বের করে দিতে পারতো না।