-
তেপাই
—————-ফাৎনাটার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে প্রতুলবাবুর চোখ থেকে জল গড়ায় আজকাল। কি হলো চোখের কে জানে! ডাক্তার দেখাতে হবে। হালকা হাওয়া দিচ্ছে। এতো ভরা পুকুরে শীতের আগে আগে মাছ ধরা নিতান্ত ঝকমারির কাজ। তবুও সুযোগ যখন পাওয়া গেছে মিয়াবাড়ির ছোটখোকার বেঁকে বসার আগেই সুযোগের সদ্ব্যবহার করাই ভালো। চার বানানোর কম হ্যাপা। পিঁপড়ের ডিমের দাম শুনলে ভির্মি খেতে হয়। তারপর কাতলা মাছের টোপ কি যা তা ব্যাপার! গ্লাসে একটু বাংলাও রেখেছেন। নিজের গ্লাসে ভুল করে একবার ডোবানো হয়ে গিয়েছিল। তবু মাছ কই?
মিয়াদের এই পুকুরটায় কম করে বিঘে চার জল হবে। এরা মাছ-টাছ বিশেষ ধরে টরে না। তাহলে মাছ সব গেল কই! আহা, ঠান্ডা পড়ছে সে ঠিক আছে, তবে তিনিও তো আর যাকে বলে এলে বেলে সখের শিকারী নন। হুঁ হুঁ বাবা, আজ পর্যন্ত কম মাছ ধরলেন!! আর কোথায় ধরেননি? চাকরি সূত্রে যেখানে গেছেন, পরিচিত, অপরিচিত কাউকেই ছাড়েননি। লোকে ভালোওবাসত। আহা, সেই সব দিন!
ফাৎনা একবারও কি নড়ল, ঝিরঝিরে হাওয়ায় জলে কাঁপন তুলেছে। তার মাঝে ফাৎনাটাকে কেমন অলীক স্বপ্ন মনে হয়। যেন টুপটুপ করে উঠছে পড়ছে। প্রতুলবাবু জানেন এসব জল আর আলোর ধাঁধা। হুইলের সুতো একচুলও নড়েনি। বসে বসে চোখ লেগে আসে, ঢুলুনি। আচকা ভেঙে ফের গ্লাসে চুমুক দেন। ছাতাটা নড়িয়ে কাছে টানেন একটু। কিন্তু মনটা খচখচ করছে। যতই হোক, এমন তো হয়না কোনোদিন।
নাহ্! প্রেস্টিজের চুনোপুঁটি করবে দেখছি!! ঘড়িতে দেখলেন সাড়ে এগারোটা। হ্যাঁ, হাট এখনও শুনশান হয়ে যায়নি হয়ত। যা করতে হবে তাড়াতাড়িই করতে হবে। মিয়াদের ছোটখোকা দুপুর গড়ালেই দাদু, দাদু করে হাজির হবে আবার। এমন হলে চলবে!
বিকেলের দিকে ফাৎনা একটু নড়ছে এবার। এতবড় পুকুরের জলে উত্তাপ আসতে সময়ও লাগে। ঠিক সময়ে যেমন ভেবেছিলেন মিয়াবাড়ির ছোটপুত্র হাজির। গেটের কাছটায় বাইকটা স্ট্যান্ড করে হাত ঘষতে ঘষতে হাজির ব্যাটা।
‘‘কি গো বুড়ো, কি মাছ ধরলে? আধ পাঁইট নামিয়ে দিয়েছ দেখছি। বলি মাছের পেটি ভাজা খেতে মন করছে গো।’’
‘‘ঐ তো, দেখ না জালে কটা আছে। বড় নয়। শীত পড়ছে কিনা। এখন মাছ টোপ খেতেই চায় না। দ্যাখ আবার মরে টরে গেল কিনা।’’
‘‘ও দাদু, ইউ আর গ্রেট। শালা, এটা তো কিলো দুয়েক হবে। কিন্তু মালটা জলে মরে গেল কি করে? সত্যি বলছি আজ নিতাই মাছবাজারে এই রকম সাইজের দেশি কাতলা বিক্রি করছিল। আরো বড় ছিল। দাদু আজ পার্টি, পুরো শালা আমার খরচা। উউউহহ্!! দাঁড়াও সব হারামি গুলোকে ফোন করে ডাকি।’’
প্রতুলবাবুর একটা দীর্ঘশ্বাস পড়ল! কেউ শুনতে পেলো না কী?
@হাসনাত সৌরভ
12 Comments
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
জিকরুল ইসলাম
@zikrul
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
তাজুল ইসলাম তন্ময়
@tazulumgmail-com
সাব্বির হোসেন।
@shadowhunter3d
ফরহাদ আহমেদ
@forhad2004
অসীম রহমান
@ashim_rahman
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
AdabenTatali
@adabentatali



অভিনন্দন