Profile Photo

হুসেন মোহাম্মদ সারোয়ার সাঈদOffline

  • HM-Saroar-Saied
  • আলো আঁধারের খেলা

    আমি অস্তিত্ব বিহীন প্রনয়
    আমি হিংস্র নই,
    বরং আমিই তো পরম আত্মা।

    আমি আলো আধারের খেলা
    লোকে বলে আধার সে তো মন্দ
    কেন রে বাপু, সৃষ্টির শুরুতে ছিল কি?
    এই আলো আধার।
    জানি পারিবেনা বলিতে আর
    দিক বেদিক ছুটাছুটি, বৃথাই সময় পার,
    ধৈর্যের বাধ ভেঙ্গে ছারখার।

    হে আলো,
    কোথায় তুমি আসোনা আমার ঘরে,
    দুজন মিলে গল্প করি আল-কাওসারের পারে।
    আরে বোকা আধার ই যে আলো
    আমার যে সেই আলো ছাড়া লাগে না ভালো।
    পাগল আলো, সে তো সঠিক পথ
    উঠে যাও সেই পথের রথে,
    মিশে যাও তুমি আমার সাথে।

    মিশাবেই যদি তুমি কেন করিলে জুদা,
    দৈহিক আবরণ পেটে নিয়ে ক্ষুদা,
    আমি কি পারিবো মিশিতে?
    সঠিক পথের আলোতে।

    6
    6 Comments
জীন কট কট
ঘার মর মর
আশেপাশের জীন ভূতের চোখে
শুকনো মরিচের গুড়া গিয়ে পড়।

H M Saroar Saied

Skip to toolbar