-
ছন্দে মেলানোর চেষ্টা
একটা ফড়িং তিড়িং বিড়িং গাছের ডালে লোটে
নৌকার মাঝি হামিদ গাজী নৌকা নিয়ে ছোটে
হামিদা বানু পুষ্পিতা রানু নিয়েছে লাকড়ির ঝাকা
মুরগীর ডিম পোয়া খানিক সিম কিনেছে মিনার চাচা
মতিনের মামা পরেছে জামা খোচা খোচা দাঁড়ি মুখে
নৌকার মাঝি হামিদ গাজী সিগারেট টানে সুখে
শ্রাবণ মাসে বৃষ্টি আসে হঠাৎ ওঠে ঝড়
ঝড়ের তোড়ে নৌকা ঘোরে যাত্রীরা মর মর
শান্ত নদী ক্ষুব্ধ অতি তীব্র স্রোতের টান
ছোট্ট নৌকায় সবাই হাঁফায় এই বুঝি যায় প্রাণ
নৌকার মাঝি হামিদ গাজী বৈঠা ধরেন জোড়ে
মোচড় দিয়ে হ্যাচকা টানে নৌকা ফেরান তীরে।
৩ অক্টোবর ২০২২খ্রি.12 Comments -
Friends
Tariqul Sazzib
@tariqulsazzib
Dreamgirl mukta
@mukta13
সাইফুন নেসা সীমা।
@mehermehershima
Md. Ariful Islam
@mdarifulislam
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Salauddin mridha sohel
@sohelmridha
Surja Mohon Ray
@surja1916017
শেখ জিয়াউদ্দিন আহমদ
@sheikh-ziauddin-ahmed
Shahjalal Shamim
@shahjalal-shamim



ছন্দের খেলায় গল্পটা অনেক বেশি আনন্দ দিল! খুব.. খুব.. খুব.. ভালো লাগলো!