তুলট | ইমরাউল কায়েস | Activity
একটি ব্রিটিশ যুগের উপকথা
সুরুজটা টপ কইরা হারায়া গেলো পাহাড়ের ভিত্রে। মগরেবের অক্তের খুনলাল রওশনি দেইখা মনে হয়- আসমানডা য্যান আমারেই গিল্লা খাইবার চায়। কব্বরের লাহান শীত নিয়া এই মাতোয়ালি হাওয়া আমারে ছিঁড়াখুঁইড়া ফেলতেসে।  দূরে বরফে ছাওয়া গাছগুলান য্যান জান কবজ করতে খাড়ায়া আছে।
সামনে বিশাল এক জমুইন্না তালাব। তার একধারে কাইলচা সবুজ জঙ্গল।  
সান্নিপাতিকের মতোন রুহের ভিত্রে কেমন একডা হাহাকার কইরা উঠলো। নাম। আমার নামডা য্যান কী?
শইলের ইঞ্চি ইঞ্চি ব্যাথা হৈয়া আছে ফিরিঙ্গি চৌকিদারগো ফাঁকি দিতে গিয়া। কিন্তু যার নামই নাইক্কা, তার শইলের কী? আমার ঘুড়াডাবি বেকুবের মতোন আমার দিকে চায়া আছে- য্যান কইবার চায়, “ওস্তাদ, থামলা ক্যালা?”
হারি সব্বোনাশ, উইডা কী?
ঘুড়া থিকা নাইমা, বরফের গুঁড়া সরাইতেই- নজরে পইড়লো এক ফিরিঙ্গি। হালায় মইরা শক্ত অইয়া আছে। গায়ে সাহেবগো লাহান লাল কোট। কইষ্যা একখান লাত্থি দিলাম। লড়ে না। ঘাঁডাঘাঁডি কইরা জঙ্গলের ধারে একখান ঘুড়াও পাইলাম। হেডাও মইরা শক্ত।
এহন সওয়ালডা হইলো, এই হালায় এইখানে, তালাবের বিচে মইরা শক্ত হৈয়া আছে কিল্লিগা?
আছি আফগানিস্তান-ইন্ডিয়া বর্ডারের ধারে। কুন আল্লাহর বান্দার এত্তো হিম্মত, বর্ডারের এত্তো কাছে ফিরিঙ্গি ফৌজদারের লাশ ফালায়া দিতে পারে?
নাহ, খাড়ায়া থাকলে চলবো না। ঘুড়াডার লাগাম ধইরা টান দিলাম। ব্যাটাবি আমার লগে হাঁটা ধরলো। নূরবক্স বড়ই জিম্মাদার ঘুড়া। কাজকাম দেখলে মনে অয়- আমি না, হেই আমারে পাহারা দিতেসে।
আন্ধার ঘনায়া আইতাসে। হুশ... হুশ... হুশ...
কে?
কোটের ভিত্রে একখান ম্যাচবাত্তি (পিস্তল) আছিলো। শক্ত কইরা চাইপা ধরলাম। হাতের মোঘল যুলফিক্বারডা বাগায়া ধরলাম। আগায়া যাইতে থাকলাম।
আচানক মনে হইলো, আন্ধারের মইদ্যে কীসব যেন লড়তেছে। আওয়াজের ঝিনঝিনানিতে বেহুঁশ হওনের দশা। নূরবক্স আচানক চিক্কুর মাইরা, উল্টা দৌড় পারলো। কিছু বুইঝা উঠনের আগে, লাগাম ছিঁড়া হালায় পগারপার। ঠিক তহনই...  
আলিফ লায়লার জ্বিনের লাহান পালে পালে আমারে ঘিরা ফালাইলো একপাল জানোয়ার। সবডি দুই ঠ্যাঙে হাঁটতাসে। আমার দিকে কেমুন কইরা চায়া থাকলো। তারপর ঝাঁপায়া পড়লো।
টাশশ... টাশশ... টাশশ...   
আচমকা বন্দুকের গুলির আওয়াজে দুনিয়াদারি কাঁপায়া, হাজির হইলো এক ঘোড়সওয়ার। সেই আওয়াজে ভাইগা গেলো জানোয়ারের দল। চান্দের আলোয় বুঝা পারলাম, এডি জানোয়ার না- মানুষ।
ঘোড়সওয়ার ঘোড়ারথে নামলো আর আমার দিকে আগায়া আইলো। গায়ে ব্রিটিশ সালতানাতের উর্দি, মনে লয় বড় কুনো অফিসার। আমার দিকে ম্যাচবাত্তি তাগ কইরা কইলো, “হোয়াট আর ইউ ডুয়িং হিয়ার? ইধার কিয়া কারতা?”
আমি সেলাম দিয়া কইলাম, “সেলাম সায়েব! মুসাফির আদমি।”
“মুসাফির? কাম উইথ মি। মেরে সাথ আও! আই অ্যাম কর্নেল ফ্রেজার্স, হিয়ার অন অফিসিয়াল বিজনেস অন বিহাফ অফ হার ম্যাজেস্টি। লজিং মিলেগা- লেকিন সিরেফ এক রাতকা।”
“শুকরিয়া, কর্নেল সায়েব।”
তার পিছেই হাঁটা ধরলাম। কোনদিকে যাইতাসি, খোদা জানেন। কিন্তু এই সায়েবের চেহারা কেমুন যানি... নাহ ভুল ভাবতাসি! আমি তো ওরে আগে দেখিই নাই! আর দ্যাখলেও কী? আমার তো কুছবি মনে নাই!  
আচমকা বরফের মইদ্যে মাথা ঘুইরা পইড়া গেলাম। জ্ঞান ফিরলে, দ্যাখলাম একডা জেলমতুন জাগায় বইসা আছি। গায়ের জামাটামা সব খুইল্লা নিসে- লগে অস্ত্রপাতিও গেছে।
চোখ পিটপিট করিয়া দ্যাখলাম, কর্নেল সাব শকুনের মতো চাইয়া আছেন। তার পাশে একটা ইয়াব্বড় কিসের জানি কল। বড় আজিব কল। হারিকেনের মতো কাঁচের একখান ঢাকনাবি আছে। হের মইদ্যে কিসব জানি চরকিপাক খাইতেছে... নাম?... আমার নাম?... কিন্তু আমার নাম এইহানে ক্যান?...     
“ব্যাক টু ইয়োর সেন্সেস, এঁহ? লুকিং ফর ইউর নেইম? ব্লাডি স্কাউন্ড্রেল! আমরা তোমাদিগকে সভ্য করিয়াছি! পশুরও অধম আছিলে তুমি! ভাবিয়াছিলুম, স্মৃতি মুছিয়া দিলে তোমাকে মনুষ্য করিতে পারিবো! কিন্তু ঈশ্বর বোধকরি তোমাকে অমানুষই রাখিতে ইচ্ছা করেন! এই বরফের রাজ্যে, মৃত্যুর মাঝে আসিয়া পশুর মতো কিলবিল করিতেছে তোমার স্বজাতিদিগ! আমরা, শ্বেতবর্ণ সাধু-আত্মাগণ, কতো ক্লেশ করিয়া সভ্যতাকে বহন করিয়া আসিতেছি- যেমতি অ্যাটলাস পৃথিবীর ভার বহিতেছে! আহা! মহর্ষি কিপলিং তাঁহার কবিতায় কি নামই না দিয়াছেন! হোয়াইট ম্যান’স বার্ডেন! ইট ট্রুলি ইজ উইথ ইউ ফিলথি মংগ্রেলস!”  
কর্নেল সায়েবের মুখ দিয়া য্যান বিষ ঝরতিসে।
“আমি এখেনে ক্যান, সায়েব? আপনে কি আমারে চেনেন?”
“অফ কোর্স আই ডু! আই হ্যাড দ্য ডিসপ্লেজার অব রিমেকিং ইয়োর ফিলথি এক্সিস্টেন্স! তোমার নাম মুছিয়া, তোমাকে সভ্য করিবার প্রচেষ্টা করিয়াছিলুম! কিন্তু দেখিতেছি, তোমার ন্যায় পশুর কপালে মৃত্যুর অধিক পুরষ্কার নাই! যাহারা তোমাকে ঝিলের ধারে ঘিরিয়া ধরিয়াছিলো- তাহাদেরও, তোমারই মতোন স্মৃতি মুছিয়া মনুষ্য করিবার চেষ্টা করিয়াছিলুম। কিন্তু তোমরা মনুষ্যেতর!” বলে সায়েব থামলেন। তারপর সেই আজব কোহকাফি কলের হাতলে চাপ দিলেন।   
মির্জা মোতাহার আখন্দ, আমার বাপ... আমারে লেবেনচুষ কিন্যা দিতেসে! আমি... মির্জা আতাহার আখন্দ... জ্বিনের লাহান ফাল পারতেসি! আহা! কতো... উইডা কি?
দেইখা মনে হইলো- কোনো জঙ্গের ময়দানে আইসা পড়ছি! দুইধারে মাইনসে সার ধইরা খারায়া কি জানি তামশা দ্যাখতাছে! দ্যাখলাম, কয়েকজন ফিরিঙ্গি সৈন্য কারে জানি বাইন্ধা নিয়া যাইতাসে! চিনা চিনা লাগে... ও খোদা! এ দেহি নবাব সিরাজুদ্দৌলা! মাগার আমি সতেরোশ সাতান্নতে আইলাম কেমনে?  
মাথাডা য্যান ছিঁড়া যাইবো! দপদপ দপদপ করতাছে!
আবার সব সফেদ হইয়া গেছে... কে জানি কইতাছে... মুসাফির... ফিরতে হইবো... তুমি ওয়াদা করসিলা... ফ্রেজার্সের মুণ্ডুটা লগে লয়া আইবা... তুমি কইসিলা... বেনামিরে নাম ফিরত দিবা... তুমি কইসিলা... ইয়াদ রাইখো আমজাদরে... কলিমরে... বখত খাঁরে... জমাদার রইসদ্দিরে... ইনাম মিয়ারে... জব্বার শেখরে... পেয়ার আলি তরফদাররে...     
এমন কইরা এক কুড়ি নাম খালি কইয়া যাইতে থাকলো। কেউ ফকির বিদ্রোহে মরসে। কেউ নীলচাষী আছিলো। কেউ সেপাই বিদ্রোহে মরসে। কত্তো কত্তো নাম! আচানক মাথাডা হালকা হইয়া গেলো! য্যান ফানা হইয়া গেসি। আমি মির্জা আতাহার আখন্দ... আর বেনামা না!
শক্ত হাতে জেলের গরাদগুলা চাইপা ধরলাম! টাইনা ভাইঙ্গা ফালাইলাম দরোজাখান- য্যান উইডা উঁইয়ে-কাটা কাগজ। তারপর বেমক্কা ফ্রেজার্স সায়েবের ঘেঁডিতে সওয়ার হইলাম। সায়েব কিছু বুইঝা উঠনের আগেই ঘুষাইয়া তার নাকশা ভাইঙ্গা ফালাইলাম, কবজি মুচড়ায়া হাত দুইখান ভাইঙ্গা ফালাইলাম।
সায়েবের গোঙ্গানিতে কান না দিয়া, তার ব্যাগডা ঘাঁটলাম। বাইর হইয়া আইলো একতাড়া কাগজ... আমার সামনের আজব কলডার নকশা! ইংরিজি হরফে লেখা। এইডা... এইডা... মাইনসের নাম মুইছা ফ্যালে... তারে ব্রিটিশগো গোলাম বানায়া ফ্যালে...
আমার জামাকাপড়ও খুঁইজা পাইলাম- লগে অস্ত্রপাতিও। জামাকাপড় পইরা, ম্যাচবাত্তিডা দিয়া একখান নিশানা লাগাইলাম কলডায়- হেইটার সবুজ আলোডা বরাবর।
টাশশ... টাশশ... টাশশ...
তিনখান গুলির মাইরে, চুরচুর হয়া গেলো সবুজ আলোডা... আর সেই হারিকেনের ঢাকনির মতোন জিনিসডা! যুলফিক্বার আর ম্যাচবাত্তি বাগায়া বাইর হইয়া আইলাম, ফিরিঙ্গি সেপাইগো ফাঁকি দিয়া, কিল্লার ঘুলঘুলি দিয়া বাইর হইয়া আসলাম। একখান দড়ি পাইসিলাম ফ্রেজার্স সায়েবের কয়েদখানায়- সেইডা শক্ত কইরা পেঁচাইলাম দেয়ালে আর তরতর কইরা গিরগিটির লাহান দেয়াল বাইয়া নাইমা গেলাম।
বাইর হইয়া দ্যাখলাম- ঐ দুপাইয়া জানোয়ারের দল এখনতারি দরজা ধাক্কাইতাসে। ওগোর দিকে চাইতেই, একে একে হগলের নাম ইয়াদ হইলো। এক এক কইরা সবার নাম ধইরা ডাক দিলাম। সবাই পয়লা ভড়কায়া গেলো- কিন্তু আমি ডাকাডাকি থামাইলাম না। এক এক কইরা তারা সাড়া দিলো।
হগলরে নিয়া কেল্লাডা মাডিতে মিশায়া দিলাম। ফিরিঙ্গি সেপাইগোরে মাইরা, লাম্বা লাম্বা গাছগুলায় ঝুলায়া দিলাম। মাথাডা হালকা লাগতেসে- য্যান আর কোনও ভার নাই। এহন খালি সামনে আগায়া যাইতে হইবো!       
দলবল নিয়া যহন ফিরতেসি- হেই যমুইন্না তালাবের পাশে হেই জঙ্গলের ধারে থামলাম। জঙ্গলডারে আর আজদাহার লাহান মনে হইলো না- মনে হইলো বিলাইয়ের মতোন ওমে ঘুমাইতাসে। আমরা হগলডি খামোশ খারায়া দ্যাখবার লাগলাম।
আচানক পেয়ার আলি তরফদার, য্যায় আবার সেপাই বিদ্রোহে গেসিলো- বিড়বিড় কইরা কইতে থাকলো, “যাওন লাগবো দূরের রাহা নিদ যাওনের আগে, যাওন লাগবো দূরের রাহা নিদ যাওনের আগে...”  
আমাগো দলডা সফেদ হাওয়ার চাদর ছিঁড়া আগাইতে থাকলো... 
ইমরাউল কায়েস
একটি ব্রিটিশ যুগের উপকথা
সামনে বিশাল এক জমুইন্না তালাব। তার একধারে কাইলচা সবুজ জ…Read More
ইয়া আসহাবুল হক্ব, আপনারে সেলাম
কহরের কন্দরে কন্দরে বেদিশা হইবেন না 
আখিরুল উম্মাহর এই মিসকিনেরা, 
এমন বন্দোবস্ত করবো- য্যান নিডর জওয়ানের ফৌজ
গুলাবের গুলদাস্তা শিরে চাপায়া   
কুচকাওয়াজে মেসমার কইরা দিবো তেল আবিবের ভোজ       
আর দিবো সেলামালকি 
সেরেফ আপনাগোরে, ইয়া আসহাবে শাম! 
বেদিশা হইবেন না বর্মি জুলুমে, এই মিসকিনের দল
এমনই হেকমতি খাটাইবো 
দরিয়া-জঙ্গল পারায়া 
সরহদি কুত্তা, টর্চলাইটের জুলুম এড়ায়া, বহুত জঙ্গের খোয়াব নিয়া 
আর্মার্ড কাফেলা আইসা খাড়াইবো 
হালুয়া-রুটি বোঝাই কইরা 
কেবল আপনাগোর দুয়ারে, ইয়া আসহাবে আরাকান! 
জুলমতি রাহে বিজলির আওয়াজে ডর খাইবেন না,
এই মিসকিনের দল এমন চাল দিবো- 
এফ-১৫ আর ব্ল্যাকহকের পাল 
ঝলসাইন্না কুত্তার লাহান খ্যাঁকাইবো 
ডর খায়েন না, এই মিসকিনের দল এমন পেজগি মারবো 
আসমানথে উল্কার লাহান, জালেমের খোয়াব
বারিশ হয়া নামবো আপনার দহলিজে   
ইয়া আসহাবে সুদান। 
দেহশাতের দুয়ারে সেজদা কইরেন না… এই মিসকিনের দল 
এমন জিগির তুলবো 
নয়া জামানার কোনও মজনু শাহর হুকুমে বারদরিয়াতে ডাকবো 
জঙ্গি জাহাজের বহর আর সামনের কুনো গাজওয়ায় 
খোদায়ী আশেকের হাতে শিকস্তি হইবো প্যাট হেগসেথ, ইয়া আহলুল নজদ! 
জুলুমের হগল প্যাঁচ, জাইনেন মিয়াবাই, মেসমার হয় যাইবো- 
এই মিসকিনের দল এমন ঘিরিঙ্গি লাগাইবো, 
খোদার ক্বাসিদায় মগ্ন কোনও বুরবাকের কুড়ালের ডরে 
থরথর কাঁপবো গ্রিন বেরেটের দল
সারা বছর সরহদে হইবো চড়ুইভাতি, 
ত্বাক্বওয়ার তোপে তারাজ্বলা আসমান হইবো খানখান-
রুহানি ইশকের মুকাবিলা ছাড়া সব বাতিল হয়া যাইবো,
ইয়া আসহাবে তুর্কিস্তান।     
জালেমের পান্নালাল নজরের সামনে না হইবেন নত, 
এই মিসকিনের দল এমন কারিশমা দেখাইবো, ডলারের দাদাগিরি ছুইটা
বাইড়া যাইবো সাদকায়ে জারিয়ার নেশা 
এই মিসকিনের দল এমন ঘুঁটু লাগাইবো, গীবতের বদলে, 
পাশের বাসার ভাবিরা ইল্লাল্লাহ জিকিরে মাতবো-
সেই সুরে নজর নামায়া চইলা যাইবো ইবলিশি বেজন্মার দল। 
দিলে হিম্মত রাখেন, 
এই মিসকিনের দল এমনই কাম করবো- 
সফেদ কাফনের মিছিল ভাইঙ্গা, আবাবিলের ঝাঁকের লাহান 
আবু উবায়দার দল ঢুইকা পড়বো দারুন নদওয়ায়, 
সিনা চিতায়া দ্যান হুংকার, এই মিসকিনের দল এমন চালাকি খাটাইবো 
দেনাদারের দল দিলখোশ হয়া করবো দান 
ফকিরের পকেটে নাচবো আশরফি-দিনার। 
লা তাহযান, লা তাহযান
লা তাহযান, 
বাহারি, আসমানি আর সিপাইয়ের ফৌজ 
সেরেফ আপনাগোরে ঘিরা, আসমান-ফাটানি সুরে
হরওয়াক্ত আপনাগোরেই সেলাম করবো, 
ইয়া আসহাবুল হক্ব! 
(শহীদ কাদরীর ‘তোমাকে অভিবাদন, প্রিয়তমা’ কবিতা নিয়ে কিঞ্চিত ওয়ার্ড-ফ্লেক্সিং করলাম)
ইয়া আসহাবুল হক্ব, আপনারে সেলাম
কহরের কন্দরে কন্দরে বেদিশা হইবেন না
আখিরুল উম্মাহর এই মিসকিনেরা,
এমন বন্দোবস্ত করবো- য্যান নিডর জওয়ানের ফৌজ
গুলাবের গুলদাস্তা শিরে চাপায়া
কুচকাওয়াজে মেসমার কইরা দিবো তেল আবিবের ভোজ
আর দিবো সেলামালকি
সেরেফ আপনাগোরে, ইয়া আসহাবে শাম!
বেদিশা হইবেন না বর্মি জুলুমে, এই মিসকিনের দল
এমনই হেকমতি খাট…Read More
নিজামে রব্বানির হকদার, আপনাকে
হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি ইসলামের পথে,
নিওম সাগর থেকে নিশীথের অন্ধকারে মালাক্কা প্রণালীতে
অনেক ঘুরেছি আমি; ফালাস্তিনি শবের মাঝারে, 
সেখানে ছিলাম আমি; আরো দূর অমানিশায় জিনজিয়াং নগরে;
আমি ক্লান্ত রুহ এক, চারিদিকে পুঁজির জিগির,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নিজামে রব্বানির ফিকির।
নায়কেরা তার প্লাইস্টোসিন আঁধার মাঝে আসমানি যুলফিক্বার,
ঘটনাবলী যেন নীল মসজিদের কারুকাজ; অতলান্তিক সমুদ্রের ’পর
জাহাজ পুড়িয়ে যে-নাবিক জ্বালিয়েছে আন্দালুসের শিখা
হারাম শরীফ যখন সে দেখে শত শত মজলুম চোখের ভিতর,
তেমনি দেখেছি পুঁজির অন্ধকারে; বলেছে খোদায়ী রৌশনি, ‘কোন কোন ইঙ্গিত আমার, 
করবে অস্বীকার?’
মায়ের অধিক উষ্ণতা নিয়ে, নিজামে রব্বানির হকদার।
সমস্ত জুলুমের শেষে, কাঠফাটা শব্দের মতন
সন্ধ্যা আসে; আলখাল্লার শেরেকি গন্ধ মুছে ফেলে রাহবার;
নিজামে রব্বানীর অধীশ্বরের রঙে রঙিন হয় ধরা, আসাত্বীরুল আওওয়ালিনের হয় আয়োজন
তখন কিসসার তরে বন্দরে ভিড়ে সালাহুদ্দিনের সেনা হাজার;
সব আবাবিল বেহেশতে ফেরে— সব দরিয়া— ফুরায় এ-জীবনের সমস্ত ফিকির;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার নিজামে রব্বানির ফিকির।
(আবারো বনলতা সেনের থেকে)
নিজামে রব্বানির হকদার, আপনাকে
হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি ইসলামের পথে,
নিওম সাগর থেকে নিশীথের অন্ধকারে মালাক্কা প্রণালীতে
অনেক ঘুরেছি আমি; ফালাস্তিনি শবের মাঝারে,
সেখানে ছিলাম আমি; আরো দূর অমানিশায় জিনজিয়াং নগরে;
আমি ক্লান্ত রুহ এক, চারিদিকে পুঁজির জিগির,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নিজামে রব্ব…Read More
অ দুনিয়াবিবি, বাড়িত আছুনি
দুনিয়াবিবি, অ দুনিয়াবিবি, বাড়িত আছুনি? 
বাড়িত আছুনি?
খিল দিয়া নিদের সাগরে ভুড়ভুড়ি ছাড়ে বেবাক মহল্লা, 
খালি হুনি রাইতের হল্লাগুল্লা  
“অ দুনিয়াবিবি, বাড়িত আছুনি?”
আষাঢ়ের গীত এইহানে বাজে বারোমাস
এইহানে মেঘের মেলা বসে, য্যান একপাল হাঁস
ঘেডি নামায়া খাড়ায় থাকে নালিঘাস 
দুয়ার চাইপা কে যানি কয়–
“অ দুনিয়াবিবি, বাড়িত আছুনি?”
মহব্বতে বেদিশা কইলজা ছাড়ি 
বেদিশা বিষে হুইতা যাই আমি 
আতকা হুনি রাইতের হল্লাগুল্লা
“অ দুনিয়াবিবি, বাড়িত আছুনি?”
(শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছো অবলম্বনে)
অ দুনিয়াবিবি, বাড়িত আছুনি
দুনিয়াবিবি, অ দুনিয়াবিবি, বাড়িত আছুনি?
বাড়িত আছুনি?
খিল দিয়া নিদের সাগরে ভুড়ভুড়ি ছাড়ে বেবাক মহল্লা,
খালি হুনি রাইতের হল্লাগুল্লা
“অ দুনিয়াবিবি, বাড়িত আছুনি?”
আষাঢ়ের গীত এইহানে বাজে বারোমাস
এইহানে মেঘের মেলা বসে, য্যান একপাল হাঁস
ঘেডি নামায়া খাড়ায় থাকে নালিঘাস
দুয়ার চাইপা কে যানি কয়–
“অ দুনিয়াবিবি, বাড়িত আছু…Read More
আঁধারের সঙ্গী
সব পাখি ঘরে ফেরে, সব নদী…
ফুরায় এ জীবনের সমস্ত ফিকির,
থাকে শুধু অন্ধকার, 
মুখোমুখি বসিবার
মুনকার-নাকির! 
(জীবনানন্দ দাশের বনলট সেনের কিয়দাংশ অবলম্বনে)
আঁধারের সঙ্গী
সব পাখি ঘরে ফেরে, সব নদী…
ফুরায় এ জীবনের সমস্ত ফিকির,
থাকে শুধু অন্ধকার,
মুখোমুখি বসিবার
মুনকার-নাকির! 
(জীবনানন্দ দাশের বনলট সেনের কিয়দাংশ অবলম্বনে)
ইমরাউল কায়েস and নিজামুল হাসান are now friends
ইমরাউল কায়েস and Hridoyesh Nashit are now friends
পল্টি দ্যায় সবটিতে 
সব হালায় পল্টি মারে, তেত্রিশ বরস কাডি গেল- কেউ কথা রাইখলো না 
ল্যাদাকালে এক বাজনদার পরদেশি গীতের মাইঝে অফ দিয়া কইসিলো- 
চানরাইতে তুমারে বাকিডা হুনামুনে
কতো চানরাইত আইলো-গেলো, হুমুন্দির ঘরের পো আর আইলো না 
পচিস বরস খামোশ খারায়া আছি। 
মামুর বারির হুক্কাওলা বীরেন কইসিলো, আরেকডু লাম্বা হও ছোডমিয়া
তুমারে আমি হাতিরঝিল দেখাইতে লইয়া যামুনি 
হেই ঝিলের কইলজায় বইয়া মাইছাকুমারী নাচে, দেওয়ের চুলে বাইন্ধা দেয় বেণী! 
বীরেন কাকা, আমি আর কত্তো লাম্বা হমু? আমার মাথাডা ঘরের ছাদ 
ভাইংগা আসমান ফুডা কইরবো যহন, তারপর কী আমারে ঝিলে নিবা?   
জিন্দেগিতে একখান ইংরিজি ফিলিম দেখা পারলাম না,  
দ্যাখায়া দ্যাখায়া আখনি আর কাবাব গিলসে খোশালবাড়ির খন্দকেরা, 
কাঙ্গালি হয়া খন্দকারগো গেটে সানাই আর ফুলঝুরির মেলা ভুলি নাই, 
তামাশার বারিশের মাইদ্যে সোনার চুরি লাড়ায়া খোবসোরত মায়াগো কতো বাঁই 
আমারে তারা ফিরাও দেখে নাই! 
আব্বায় মোর ঘেডি লারায়া কইসিলো, দেহিস, একদিন আমরাবি… 
আব্বার এহন সাঁঝরাইত, কিছুই আম্রার দেহা হয়নিক্কা 
হেই ইংলিশ ফিলিম, হেই কাবাব-বিরিয়ানি, হেই সানাই-ফুলঝুরি 
হেইগুলা আমারে আর কেউ ফিরায়া দিতো না। 
কইলজার উপ্রে আতরি রুমাল গুঁইজা, রাশেদাবু কইসিলো, 
যেইদিন ইজ্জত লয়া খারাইতে পারবি-
হেইদিন তর শেরওয়ানিতো এমুন ভুরভুর ঘেরান পাবি!
ইজ্জতের লিগা পাঞ্জার মধ্যি জান লয়া,
বিরিশ গরুর গলাত দিসি রেশমের ফাঁস
দুনিয়া কবজ কইরা, কোহকাফ উল্টায়া আনছি ১০৮খান লাল গুলাব 
কিন্তু বুবুর ওয়াদা ফলে নাই, তার শইল্লে এহন খালি ঘাম-কফের ঘেরান 
এহনো হ্যায় বান্দির মতোন খাইটা যায়! 
সব হালায় পল্টি মারে, তেত্রিশ বরস কাডি গেল- কুনো হালায় কতা রাহে না! 
(সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি অবলম্বনে, ঢাকাইয়া কুট্টিদের নিকট ক্ষমা প্রার্থনাপূর্বক)
পল্টি দ্যায় সবটিতে 
সব হালায় পল্টি মারে, তেত্রিশ বরস কাডি গেল- কেউ কথা রাইখলো না
ল্যাদাকালে এক বাজনদার পরদেশি গীতের মাইঝে অফ দিয়া কইসিলো-
চানরাইতে তুমারে বাকিডা হুনামুনে
কতো চানরাইত আইলো-গেলো, হুমুন্দির ঘরের পো আর আইলো না
পচিস বরস খামোশ খারায়া আছি। 
মামুর বারির হুক্কাওলা বীরেন কইসিলো, আরেকডু লাম্বা হও ছোডমিয়া
তুমারে আমি হাতিরঝিল দে…Read More
﻿আসমানি 
সুরঞ্জনা, অডে ন যাইস তুই,
কথা ন হইস ফোয়া ইবার অঙ্গে;
ফিরি আয়সুনা সুরঞ্জনা:
ফকফকা ফারদর লানি আগুনজ্বলা রাইতত;
ফিরি আয়সুনা এই মাঢত, এই দরিয়ার নাচত; 
ফিরি আয়সুনা আঁর খইলজাত;
টেকনাফর তুন দূরে— তালফট্টির তুনও দূরে
ঐ বান্দির ফোয়ার লয় ন যাইস আর।
কি হথা হিতের লয়? ঐ বান্দির ফোয়ার লয়!
আকাশের ফিছে আকাশ
মেডি হই গেইয়োস তুই আইজ:
হিতের বালুবাসা আইজ ঘাস হৈ গেইয়ে।
সুরঞ্জনা,
তোঁয়ার খইলজা আইজ ঘাস:
বাতাসের উদ্দি বাতাস—
আকাশের উদ্দি আকাশ। 
(জীবনানন্দ দাশের আকাশলীনা অবলম্বনে)
﻿আসমানি
সুরঞ্জনা, অডে ন যাইস তুই,
কথা ন হইস ফোয়া ইবার অঙ্গে;
ফিরি আয়সুনা সুরঞ্জনা:
ফকফকা ফারদর লানি আগুনজ্বলা রাইতত;
ফিরি আয়সুনা এই মাঢত, এই দরিয়ার নাচত;
ফিরি আয়সুনা আঁর খইলজাত;
টেকনাফর তুন দূরে— তালফট্টির তুনও দূরে
ঐ বান্দির ফোয়ার লয় ন যাইস আর।
কি হথা হিতের লয়? ঐ বান্দির ফোয়ার লয়!
আকাশের ফিছে আকাশ
মেডি হই গেইয়োস তুই আইজ:
হিতের…Read More