Profile Photo

Iqbal-AhmadOffline

  • Iqbal-Ahmad
  • এ প্রাণ তো প্রকৃতির জন্যই নয় একেবারে
    প্রকৃতির আশ্রয় মিথ্যাপ্রশ্রয় সত্তাসত্যসারে
    শূন্য থেকে আসা মায়াপ্রকৃতিতে ভাসা যার
    কেবলই রিক্ততা নিঃস্বতা তারই বয়ে যাবার

  • প্রতিদিন শব্দসাজে আসে বিষাদতরণী হায়
    না বলা কথা তবু না-ই বলা থাকে বিপন্নতায়
    কতোকালের এ তরণী অরুণবরণী শূন্যতায়
    কোথায় যাবে শেষাবধি যে কোন্ আশ্চর্যকায়

  • মনবাতাসে ভেসে আসে বিষাদক্রন্দন অবিনাশে
    লুব্ধক পারিজাতে তারই ঝরাশিশির ক্রমবিকাশে
    আরো মনোকূলে বিষাদব্যাকুলে কি যেন উদ্ভাসে
    সেই সুরে মনান্তপুরে সদা লক্ষ্য কিছু কি প্রকাশে

  • ব্যথার ভারসাম্যে নির্ণীত হওয়া মুহূর্তের যতো ঋণ
    কথার মাঝে সামান্য বিক্রিয়া তার মূল ততো বিহীন

  • কতো দিনের কথা বলতে গেলে হারাবে আজকের দিন
    সে যে কতো বিষাদ ব্যথা থাক না অন্তরতম নিদাঘে বিলীন

  • বহুদিন আগে ঘাসের বুকে দৌড়ে ছিলাম ঘাসফড়িঙের সাথে
    হারিয়ে দিয়েছিলো সেই ঘাসফড়িং হারিয়ে ছিলো প্রাণপ্রপাতে

    2
    1 Comment
Skip to toolbar