-
হীরক রাজা এই সময়ে
(সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ অবলম্বনে সম্পূর্ণ কাল্পনিক একটি রম্য নাটক)রাজ দরবার। সভাসদরা বসে আছেন। কিছুটা উদ্বিগ্ন, রাজা হীরক এখনও আসছেন না। ফাঁকে ফাঁকে মন্ত্রী-সান্ত্রীরা ল্যাপটপ, কেউবা পামটপ বা মোবাইলে কিছু একটা খুব গুরুত্ব দিয়ে দেখছেন। একে অন্যের সাথে তা নিয়ে আলোচনাও করছেন।
হঠাৎ সাইরেনের আওয়াজ শোনা যায়। রাজ দরবার তট্স্থ হয়ে ওঠে। সবাই দাঁড়িয়ে পড়ে। হীরক রাজা চঞ্চল পায়ে দরবারে প্রবেশ করে। পিছনে আর্দালী ল্যাপটপের ব্যাগ নিয়ে এগিয়ে আসে।
হীরক রাজাঃ
সবাই করেছে প্রসংশার কমেন্ট,
আর কানাই দিয়েছে লাইক!
নিয়ে আসো তারে,
পাঠাও পেয়াদা আর পাইক।প্রধানমন্ত্রীঃ
যথার্থই বলেছেন মহারাজ
ব্যাটা বুঝিসনা কিছু, কী স্ট্যাটাস
কেনই বা মিছে-মিছি
মহারাজকে এমন চটাস!রাজা তার ট্যাব নিয়ে নানান কিছু ব্রাউজ করেন। হঠাৎ রাজা চিৎকার দিয়ে উঠেন।
হীরক রাজাঃ
একি, একি, একি হয়েছে কান্ড?
ফেসবুকে সবাই করছে কি এসব গালমন্দ।
এ্যাই কে আছিস? নিয়ে আয় আমার ট্যাব,
চারিদিকে পাঠাতে হবে কালো কালো র্যাব।মন্ত্রীঃ
হুকুম যদি করুন তবে,
কেউ রবে না আর এই ভবে।প্রধান কতোয়ালঃ
বিজ্ঞান মন্ত্রী ডাকুন তবে মহারাজ
দেখতে হবে কে করেছে এমনতর অকাজ।সেনাপতিঃ
অনুমতি যদি করেন প্রভু
এমন শাস্তি দেই, যেন আর সাহস করে না কভু।হীরক রাজাঃ
উত্তেজনা কমাও, মাথাটা একটু খাটাও,
শাস্তি দিবে দাও, গুম-গোপনে হটাও।রাজা এবার তার উপদেষ্টার দিকে তাকিয়ে বলেন,
হীরক রাজাঃ
কি বল হে উপদেষ্টা কুটবুদ্ধির বাহক,
কি করিলে প্রমাণ করিবে আমার জনপ্রিয়তা ব্যাপক?উপদেষ্টাঃ
আজ্ঞা যদি করেন রাজ,
একটা ভাল পরামর্শ দিতে চাই আজ।হীরক রাজাঃ
আহ কেন করছো এত ভনীতা?
কি বুদ্ধি তোমার ঘটে, কেমনে জানিব তা?উপদেষ্টাঃ
অনেক লাইক-কমেন্ট দেখেছি জনাব,
আপনার বিরুদ্ধে, তার নাইকো অভাব।হীরক রাজাঃ
সাবধান! ব্যাটা মিচকে চামচা কোথাকার,
সাহস ভারি তোর, করিস আমার অপপ্রচার।মন্ত্রীঃ
হুকুম যদি করেন মহাশয়,
এক নিমিষেই বন্ধ কর এসব বিষয় আশয়।হীরক রাজাঃ
বন্ধ করো তবে ফেসবুকের কারিকুরি,
দেখবো তবে ব্যাটাদের কেমন বাহাদুরি।সভাকবিঃ
ক্ষমা করবেন এই অধমে,
বন্ধ কি হবে তবে গণমাধ্যমে?
যত আছে পত্রিকা, ওয়েব, বেতার আর টেলিভিশন,
তাদেরও তবে দিন একটু ভাষণ।হীরক রাজাঃ
এই ব্যাটা তথ্যমন্ত্রী,
তোর হবে কবে আর বুদ্ধি শুদ্ধি।
এখনই ডাক তবে সব মিডিয়া,
ছিটিয়ে দে কিছু রুটি হালুয়া।
তবেই দেখবি সবাই দেবে আমার গুণগান ছেপে,
না হলে ধরবি তাদের গলাটা একটু চেপে।উপদেষ্টাঃ
ক্ষমা যদি করেন রাজ,
সত্যি কথা জানুন আজ,
সবাই মিলে করলে ফন্দি,
বিরোধীরা সব হবে বাগবন্দি।হীরক রাজাঃ
তবে কেন করছো দেরি,
যত লাগে ফেল কড়ি।উপদেষ্টাঃ
যদি করেন আজ্ঞা,
আয়োজন করি তবে নির্বাচন
আপনি কত মহান,
দেখবে আজ জনগণ।হীরক রাজাঃ
আহা, আহা কি বলো সব আবোল তাবোল,
ভোট দিয়ে পাকাক এক নতুন গন্ডগোল।উপদেষ্টাঃ
চিন্তা কি জনাব,
রাজ্যে এখন প্রার্থীর বড়ই অভাব।
আপনি মহান,
একাই যদি নির্বাচনে দাঁড়ান,
তবে আর বলি কি আজই,
আপনার পক্ষেই ধরবো বাজি।হীরক রাজাঃ
আহা, আহা, বেশ বলেছো তবে,
তোমাকে দিয়ে সবই হবে।-
ধন্যবাদ @Jubayer Al Mahmud
-
ধন্যবাদ@ummesalmaruma018
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 03 August 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 06 May 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 15 November 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 09 November 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Sb-Monisha
@sb-monisha
Mahbub Al Hasan
@mahbubkfdj
শিউলি চক্রবর্তী
@shiuli
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Neel tripura
@neel
Sharbanam Gupta
@sharbanam-gupta
Ishrat Jahan
@ishratjahan
আমেনা আকতার সোনিয়া
@amena-sonia71
সৃষ্টি
@premdevota




চমৎকার! নতুন ধরণের রাজনৈতিক ছোট্ট নাটক। অভিনন্দন ইকবাল।