-
অপলাপ -০৪
কোনো একদিন আমিও চলে যাবো কিছু না বলে।
অচেনা ভোরের পাখির মতো,
যে এসে চলে যায় শিশিরের ঘুম ভাঙার আগে।
পেছনে পরে থাকে রোদ; সোনালী আকাশ
সারাবেলার অনাগত মানবীয় ব্যস্ততার ডাক।সারি সারি ফসলের মাঠ পেরিয়ে – অনেক দূরে
যেখানে দেখা যায় আকাশ নেমে গেছে নীচে
অচেনা সেই পাখির দেশ বোধয় সেইখানে;
আমি শুনি অন্য এক জগতের স্বর
ঠিক তোমার মতো শুনতে!কে চায় ফিরে যেতে নিজের ব্যথিত অন্ধকার হৃদয়ে
যদি না থাকে জীবনের স্বাদ সেখানে!
আমি আর চাইনা তোমায়
কুয়াশার মতো শীতল অবয়ব নিয়ে বসে আছো
চেনা পৃথিবীর মাঠে- আমি নেই যেখানে।অথচ,
তুমি ছাড়া আমি কেবল শুনতে পাই অচেনা পাখির ডাক
মিশমিশে কালো;
মৃত্যুর মতো আমি অবহেলার করি তারে প্রতিনিয়ত।
চলে যাবো বলে যখন গুটিয়ে নেই নিজেকে বারবার
দেখি, তুমি আমার মৃত্যুর মতোন সুন্দর
তাই ফিরে আসি তোমার কাছে আমি আবার।6 Comments
Friends
আহমেদ আরভিন
@sweetsohely
Masfi K
@masfi-mohammad
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
Jannatun Nur
@jannatun-nur
রানা আহম্মেদ নীল
@ranaahmednill
Anik Biswas
@anikbiswas
Abul Hasan Tuhen
@abulhasantuhen
AdabenTatali
@adabentatali



“মৃত্যুর মতো আমি অবহেলার করি তারে প্রতিনিয়ত।
চলে যাবো বলে যখন গুটিয়ে নেই নিজেকে বারবার
দেখি, তুমি আমার মৃত্যুর মতোন সুন্দর
তাই ফিরে আসি তোমার কাছে আমি আবার।” অদ্ভুত সুন্দর কবিতার এই লাইনগুলো। যতবার পড়ি ততবার মুগ্ধ হই।