-
দ্বিধান্বিত
বাঁকা হাসির ভাঁজ খুলতেই দিন ফুরালো
খোঁপার ভাঁজে নাক ডুবিয়ে
চোখ বুঁজে ধুপ গন্ধ নেয়া আর হলো না,
অন্ধকারে বন্ধ ঘরেও চোখ খুলে যায়
প্রেমান্ধের আর চোখ খুলে না।মাদক ভরা কথার রেশেই মদির ছিলাম
চোখ খুলে ফের চেয়ে দেখি, প্রজাপতি
রঙিন পাখনা মেলে খোঁজে বৃহস্পতি,
কবিতাগুলো কাঠগড়ায় দেয় জবানবন্দি
এজলাসে বসে আমি দ্বিধান্বিত, একাকী।3 Comments
Friends
Arif Zaman
@arif
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Foyzur Khan
@foyzur-khan
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik
Nipun Chandra
@nipunch
Youngtiger
@youngtiger
Reazul Kabir
@reazul-kabir
Drako Shajib
@drako


দারুণ ছন্দের কবিতা।