-
মেঘবালিকার চিঠি
জাহিদুল ইসলাম জীবন
আকাশের নীলে আজ বিষাদের ছায়া,
মেঘবালিকা বুনে চলে মায়ার কুয়াশা।
বাতাসে ভেসে আসে কার যেন গান,
দূর অজানায় খোঁজে ব্যাকুল এই প্রাণ।
শ্রাবণের বৃষ্টিতে ভিজে যায় মন,
স্মৃতির পাতায় জাগে হারানো সেই ক্ষণ।
কবেকার কথা ছিল, ছিল কত আশা,
আজ শুধু রয়ে গেল নীরব ভালোবাসা।
বুকের গভীরে জমে বেদনার জল,
চোখের কোণে ভাসে স্মৃতির আঁচল।
তুমি তো দিলে না ধরা এই জীবনে,
শুধু রয়ে গেলে মোর নিভৃত ভুবনে।
তবুও আকাশ পানে চেয়ে থাকি আমি,
আমার এই জীবনে তুমিই যে দামি।
কখনো কি মনে পড়ে সেইসব দিন?
যখন হৃদয়ে ছিল সুর অমলিন।
আজ শুধু ঝরে পড়ে শ্রাবণের ধারা,
তোমার অভাবে আমি দিশেহারা।
যদি কোনোদিন আসে বসন্তের হাওয়া,
Anu-পাওয়ার পাওয়া।
মেঘবালিকা তাই লেখে মেঘেরই অক্ষরে,
একটু জায়গা দিও তোমার ওই অন্তরে।
চিঠিটা পাঠালাম বাতাসের ডানা কেটে,
পড়ো তুমি নিরালায় পথ চলতে হেঁটে।4 Comments-
মোঃ জাহিদুল ইসলাম জীবন, আপনার লেখা এই সুন্দর সৃষ্টিতে এক গভীর আবেগ এবং মায়ার ছোঁয়া ফুটে উঠেছে যা প্রতিটি পাঠককে এক অন্যরকম আবেশে জড়িয়ে ধরে। মেঘ আর বৃষ্টির অনুষঙ্গে স্মৃতির যে ছবি আপনি ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো এক অনুভূতি। আপনার এই সুন্দর লেখনী নিয়মিত চর্চার মাধ্যমে আরও প্রাণবন্ত হয়ে উঠুক, আপনার জন্য অনেক শুভকামনা রইল।
Friends
saburahmed akil
@saburahmedakil
বি.কে.হাজারী
@bkhazarigmail-com
আন নাজমুস সাকিব
@muhammadshofiqulislam
কামরুজ্জামান লিটু
@litujhe
বিধান চন্দ্র খান
@bidhanchandrakhan
মো.এনামুল হক
@enam3626
সেনা মুরসালিন
@shenamursalin
তুহিন-উল-ইসলাম
@sarothi
Fatema-Kasem
@fatema-kasem


Nice