Profile Photo

যুবক অনার্যOffline

  • jajan
  • Profile picture of যুবক অনার্য

    যুবক অনার্য

    1 year, 6 months ago

    জীবন যেরকম
    যুবক অনার্য

    জীবন এরকম নয়। জীবন এরকম –
    একদিন ঘরে ফিরে দেখবো- তুমি নেই! দেখবো – কারো ইশারায় খুন হ’য়ে
    হাত ধরে গন্তব্যের ওপারে গেছো চলে,
    গেছো দূরত্ব ডিঙিয়ে আরও বহুদুরে
    দেখবো – লিখে গেছো –
    ‘আমাকে ক্ষমা কোরো,
    তিথিকে নিয়ে থেকো সুখে’;
    পৃষ্ঠার ডান দিকে
    হৃদয়ের মতো একটি চিহ্ন- লাল-
    যেনো এক হাহাকার সমগ্র চিঠি জুড়ে
    জীবন এরকম -চিরদিন বাঘ
    হরিণকেই যাবে খেয়ে
    চিরদিন শুধু নারীরাই ধর্ষিতা হবে
    আর পুরুষ সেঞ্চুরি ক’রে
    করবে উল্লাস বিশ্ববিদ্যালয়ের
    ময়দানে ঝড় তুলে;
    আর মাননীয় তিনি যিনি ভিসি,
    চোরের মতন থাকবে লুকিয়ে
    টয়লেট ঘরে!
    জীবন এরকম – ‘মা,আমি খুব শীঘ্রই
    আসবো ফিরে ‘ বোলে ফাহাদ আবরার
    আর আসবে না ফিরে।
    জীবন এরকম -একদিন
    ঘুম ভেঙে এলে,দেখবো-
    আমার এই রাষ্ট্র চুরি হয়ে গেছে আর আমি বেঁচে আছি কৃতদাস হয়ে!
    জীবন এরকম,জীবনের গল্পগুলি
    বেজে চলে চিরদিন অসুরের সুরে!

    2
    2 Comments
    • জীবন এরকম -একদিন
      ঘুম ভেঙে এলে,দেখবো-
      আমার এই রাষ্ট্র চুরি হয়ে গেছে আর আমি বেঁচে আছি কৃতদাস হয়ে!……………………একরাশ মুগ্ধতা।

Skip to toolbar