Profile Photo

যুবক অনার্যOffline

  • jajan
  • Profile picture of যুবক অনার্য

    যুবক অনার্য

    4 years, 7 months ago

    বিজয়ের কবিতা
    যুবক অনার্য

    যেরকম হয় – ওরা আমার
    পিতাজির খুলি উড়িয়ে দিলো
    মাতাজি আর বোনকে
    তুলে নিলো জলপাই জিপে
    ভাইটার গলা থেকে মুন্ডুটা
    ধারালো চাকু দিয়ে আলাদা করে নিলো
    আর আমাকে নাবালক ভেবে
    দুই গালে সজোরে টিপে দিয়ে
    যেদিক দিয়ে এসেছিলো সেদিকেই চলে গেলো

    আমার মনে হলো – ইতোমধ্যে
    আমরা বিজয় লাভ করে ফেলেছি
    শুধু যুদ্ধটা বাকি রয়ে গেছে!

    8
    3 Comments
Skip to toolbar