Profile Photo

Md.Jahangir AlomOffline

  • Profile picture of Md.Jahangir Alom

    Md.Jahangir Alom

    • 5 years, 1 month ago

    মাঝি
    জাহাঙ্গীর আলম

    ছোট্ট ছেলে প্রশ্ন করে
    বাবা আমরা কে?
    পানির মাঝে হারিয়ে যাওয়া
    বৈঠা চালক যে।

    ঝড় বৃষ্টি যেথায় থাকুক
    অথৈ সাগর কিংবা মহাসাগর,
    অনাবৃষ্টি কিংবা তুফান থাকুক
    আল্লাহ মোরে ভালো রাখুক।

    পানির মাঝে হারিয়ে যাওয়া,
    মোদের আছে ছোট্ট নাওয়া।
    তুমি এখন ক্ষুদ্র নবীন,
    তোমার চেয়ে আমি প্রবীণ।

    শেষ সম্বল বলতে আমার
    আছে শুধু বাড়ি,
    তবুও কেন নদীর জোয়ার
    ধরলে তুমি আড়ি।

    শেষ সম্বল বলতে আমার
    আছে শুধু নৌকা,
    মুখে তোমার হাসি ফোটাতে
    সেজে যায় তো বোকা।

    ছেলে তখন জড়িয়ে ধরে
    চোখের পানি মুছে বলে,
    আর কয়টা দিন ধৈর্য ধরো
    যখন আমি হবো বড়।

    তুমি আমি আর মাকে নিয়ে
    দুঃখের সাগর পাড়ি দিয়ে,
    সকল অশুভ শক্তি কাটিয়ে নিয়ে
    সিন্ধুর মুক্তা আনব নিয়ে।

    বাবা তোমার কঠোর শ্রম
    হবে না নিস্ফল,
    তোমার মুখে হাসি ফুটলেই
    হবো আমি সফল।

    4
    6 Comments
Skip to toolbar