-
মাঝি
জাহাঙ্গীর আলমছোট্ট ছেলে প্রশ্ন করে
বাবা আমরা কে?
পানির মাঝে হারিয়ে যাওয়া
বৈঠা চালক যে।ঝড় বৃষ্টি যেথায় থাকুক
অথৈ সাগর কিংবা মহাসাগর,
অনাবৃষ্টি কিংবা তুফান থাকুক
আল্লাহ মোরে ভালো রাখুক।পানির মাঝে হারিয়ে যাওয়া,
মোদের আছে ছোট্ট নাওয়া।
তুমি এখন ক্ষুদ্র নবীন,
তোমার চেয়ে আমি প্রবীণ।শেষ সম্বল বলতে আমার
আছে শুধু বাড়ি,
তবুও কেন নদীর জোয়ার
ধরলে তুমি আড়ি।শেষ সম্বল বলতে আমার
আছে শুধু নৌকা,
মুখে তোমার হাসি ফোটাতে
সেজে যায় তো বোকা।ছেলে তখন জড়িয়ে ধরে
চোখের পানি মুছে বলে,
আর কয়টা দিন ধৈর্য ধরো
যখন আমি হবো বড়।তুমি আমি আর মাকে নিয়ে
দুঃখের সাগর পাড়ি দিয়ে,
সকল অশুভ শক্তি কাটিয়ে নিয়ে
সিন্ধুর মুক্তা আনব নিয়ে।বাবা তোমার কঠোর শ্রম
হবে না নিস্ফল,
তোমার মুখে হাসি ফুটলেই
হবো আমি সফল।6 Comments
Friends
এ আই খান
@a-i-khan
Jhontu Ojha
@jhontu-chandra-ojha
Ranen-Biswas
@ranen-biswas
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Ishrat Jahan
@ishratjahan
Rabi Jahangir
@rabi-jahangir
Md Ashfak Sayed
@ashfak
বিলকিস খানম কাজল
@bilkiskhanam-kazal
Zahidul Jamy
@zahidul



অনবদ্য লেখা। আরো পড়তে চাই। শুভেচ্ছা নেবেন কবি।