Profile Photo

জামাল হোসেন বিষাদOffline

  • JamalBishad
  • খোলসের খেল্লাটা ভাঙ্গবেই

    সঙ সঙ চারিদিকে সঙ
    করে শুধু যার যার ঢং
    কাজ নেই সাজ শুধু
    খেলে যায় যদু মধু
    যে পারিস যতটুকু লাগা
    কবে হবে মানুষের জাগা!

    বারুদের বাতাসে
    আঁতশের হুতাসে
    বেড়ে চলে ভারি ভারি নি:শ্বাস
    ভেঙ্গে পড়ে মানুষের বিশ্বাস।

    সঙ ছেড়ে বেরুবে কি
    মানবিক দায়বোধ?
    পেরুবে কি সীমানাটা প্রয়োজন
    যদি তা না হয় তবে
    অত শত কিসের এত আয়োজন?

    খোলসের খেল্লাটা ভাঙ্গবেই ভাঙ্গবে
    জাগবেই জাগবে দেশটা
    নিশ্বাসে বিশ্বাসে শতপ্রাণ এক হও
    এসো মিলে সবে করি চেষ্টা।

    12
    7 Comments
    • আধুনিক জগতে মুখোশ পরা মানুষের দেখা মেলে বেশি। অভিনন্দন।

    • “খোলসের খেল্লাটা ভাঙ্গবেই ভাঙ্গবে
      জাগবেই জাগবে দেশটা
      নিশ্বাসে বিশ্বাসে শতপ্রাণ এক হও
      এসো মিলে সবে করি চেষ্টা।” একতা থাকা দরকার। সবার প্রচেষ্টাই পারে বদলে ফেলতে এই পৃথিবী। শুভেচ্ছা কবি সুন্দর লেখাটির জন্যে।

    • আজ শহর তো লোকে ভরে গেছে,তবে মানুষের অভাব রয়ে গেছে,,,,

    • fine use of rhythm… Like that

    • “খোলসের খেল্লাটা ভাঙ্গবেই ভাঙ্গবে
      জাগবেই জাগবে দেশটা
      নিশ্বাসে বিশ্বাসে শতপ্রাণ এক হও
      এসো মিলে সবে করি চেষ্টা।”

      অসাধারণ লিখেছেন ভাই। এগিয়ে যান।

    • শুভেচ্ছা শুভকামনা !

Skip to toolbar