Profile Photo

Jawata Afnan YashaOffline

  • jawataafnanyasha
  • Profile picture of Jawata Afnan Yasha

    Jawata Afnan Yasha

    3 weeks ago

    রোদের চাদর, মেঘের নূপুর
    যাওয়াতা আফনান ইয়াশা

    আকাশ জুড়ে রোদের চাদর, পুড়ছে তপ্ত দিন,
    চারদিকের এই প্রকৃতি আজ হচ্ছে মলিন।
    সকাল হতেই সূর্য মামা উঁকি দেয় চড়া আলোয়,
    বৃষ্টি কবে আসবে স্বস্তির ছায়া নিয়ে এই কালোয়।
    আকাশে মেঘ ভেসে যায়, আসে শীতল বাতাস,
    শান্ত মনে মাঠে মাঠে গরুরা খাচ্ছে ঘাস।
    হঠাৎ শুরু বৃষ্টি পড়া, শব্দ টাপুর-টুপুর,
    মেঘের কোণে ছন্দ নিয়ে বাজল যেন নূপুর।
    মাঠে মাঠে হেসে ওঠে সবুজ ফসলেরা,
    আনন্দেতে মেতে ওঠে ক্লান্ত কৃষকেরা।
    প্রকৃতি যে হয়ে ওঠে সবুজ আর সতেজ,
    সবার মাঝে ফিরে আসে স্বস্তির এই আমেজ।

    1
    2 Comments
    • আকাশ জুড়ে রোদের চাদর, পুড়ছে তপ্ত দিন,
      চারদিকের এই প্রকৃতি আজ হচ্ছে মলিন।

    • হঠাৎ শুরু বৃষ্টি পড়া, শব্দ টাপুর-টুপুর,
      মেঘের কোণে ছন্দ নিয়ে বাজল যেন নূপুর।

Skip to toolbar