Profile Photo

Jubayer Al MahmudOffline

  • jubayer
  • Profile picture of Jubayer Al Mahmud

    Jubayer Al Mahmud

    3 years, 9 months ago

    তুমি ছিলে তুমিই আছো
    কলমে: জুবায়ের আল মাহমুদ।
    তারিখ:১৭/০৯/২২

    তুমি ছিলে তুমিই আছো,
    থাকবে আমার মনে।
    একাকিত্বে নির্জনতায়,
    আছো প্রতিক্ষণে।

    তুমি ছিলে তুমিই আছো,
    আছো হাসির মাঝে।
    অনুভবে আছো তুমি,
    আমার সকল কাজে।

    তুমি ছিলে তুমিই আছো,
    মনের শীতল ছায়ায়।
    মন আমার নেশাতুর,
    তোমার প্রেমের মায়ায়।

    তুমি ছিলে তুমিই আছো,
    মনের মনিকোঠায়।
    মন আমার হারিয়ে যায়,
    তোমার নিবিড় ছোঁয়ায়।

    তুমি ছিলে তুমিই আছো,
    আছো আমার বুকে।
    অন্ধকারের মাঝেও আমি,
    খুঁজে পাই তোমাকে।

    তুমি ছিলে তুমিই আছো,
    জানে সব লোকে।
    আলোকবর্ষ দূরেও আমি,
    শুনতে পাই তোমাকে।

    7
    4 Comments
Skip to toolbar