-
কা কা কথা
দুপুরে বেড রুমে বসে টিভি দেখতে দেখতে হঠাতই আইসক্রিম খেতে ইচ্ছে করে মানি’র। ঘরে শিউলি আপু কাজ করছে। শিউলি আপুকে বললেই একটা পিরিচে করে আইসক্রিম দিয়ে যাবে তবে মানি’র শিউলি আপুকে ডাকতে ইচ্ছে করলো না। মানি খুব শান্ত ও ভদ্র ছেলে। স্কুলে তার চেয়ে অনেক পাতলা একটা ছেলে প্রায়ই মানিকে ঠ্যালা দেয়, গায়ে জোরে থাপ্পড় মারে মানি তাকে কিছু বলে না। শিউলি আপুকে ডেকে আইসক্রিম চাওয়ার বদলে মানি টিভি বন্ধ করে উঠে পরলো। মানি ফ্রিজ থেকে আইসক্রিমের বক্স আর রান্নাঘরের র্যাক থেকে একটি পিরিচ নিলো। শিউলি আপু বাথরুমে এখন। ভালোই হলো নাহলে শিউলি আপু বলতো মানি তোমার ঠান্ডা লাগবে, আইসক্রিম খেও না। খেলে একটুখানি খাও। শিউলি আপুর মুখের উপর মানি কিছু বলতে পারতো না। এমনিতে তার ঠান্ডা লাগে একটুতেই তাই এই বাড়িতে তেমন একটা আইসক্রিম খাওয়া হয় না। কিন্তু কাল বাবার জন্মদিনে মা এক বক্স আইসক্রিম কিনেছে। বাবার আইসক্রিম খুব প্রিয়। এজন্য ফ্রিজে আইসক্রিম আছে। কেউ তাকে আইসক্রিম খেতে নিষেধ করেনি। এখন মানি’র স্কুল ছুটির সময়। মানি নিজের ঘরে রোদে বসে আয়েশ করে আইসক্রিম খেতে লাগলো। খাওয়া শেষে এক টুকরো আইসক্রিম রাখলো কাকটির জন্য। একটা কাক প্রায়ই আসে মানির ঘরে। কিছুক্ষণ বসে থাকে। মানি কিছু খেতে দিলে খেয়ে চলে যায়।
আজও আসবে কাকটা। মানি অপেক্ষা করতে থাকে। কারোর জন্য অপেক্ষা করাটা খুবই কষ্টের। প্রতি মুহূর্তে মনে হয় এই বুঝি আসলো। প্রতীক্ষার কষ্ট ভুলতে মানি ছবি আকতে শুরু করলো। আইসক্রিমের ছবি আকতে শুরু করলো মানি। আইসক্রিম অফহোয়াইট কালারের কিন্তু সে আকলো রেইনবো কালার করে। রেইনবো কালারের আইসক্রিম সত্যিই আছে কী না একদিন সে দোকানদার চাচ্চুকে জিজ্ঞেস করবে। ছবি আকতে আকতে কাকটা চলে আসলো। মানি কাকের দিকে আইসক্রিমটুকু এগিয়ে দিল।
সরি, আইসক্রিম একটু গলে গেছে,
কাক আগ্রহ নিয়ে আইসক্রিমের বাটিতে ঠোকর মারলো।
কাকের মনে হয় ভালো লাগছে, দ্রুত আইসক্রিম শেষ হয়ে গেল।
“কী? আরেকটু খাবে?” মানি কাকটিকে জিজ্ঞেস করলো। প্রায়ই মানি কাকটির সঙ্গে কথা বলে, জবাবের অপেক্ষা না করে। কাক মাঝে মাঝে কা কা করে ওঠে। কিন্তু আজকে কাক মানুষের গলায় বলে উঠলো,
“না, শীতের দুপুরে আইসক্রিম ভালো লাগছে না। একটু কফি খাওয়াতে পারবে? না পারো একটু চা নিয়ে এসো।”
মানি খুব অবাক হলেও শিউলি আপুকে গিয়ে কফি দিতে বললো।
“কফি আসছে, বসুন।”
“বসেইতো আছি”
“তা, ঠিক।” মানি ইতস্তত করে বললো।
কিছুক্ষণ পরে শিউলি আপু কফি নিয়ে আসলো। শিউলি আপা চলে যাওয়ার পরে একটা প্ল্যাস্টিকের কাপে কাককে কফি ঢেলে দিল মানি।
গলা দিয়ে টেনে টেনে কফি খেল কাকটি।
“একটু বেশিই খেয়ে ফেললাম। আইসক্রিম খেয়ে শরীরটা কেমন যেন হিম হিম হয়ে যাচ্ছিল, এখন বেশ ভালো লাগছে। তা খোকা তুমি কী পড়?”
“স্ট্যান্ডার্ড সেভেন” মানি বেশ গর্ব নিয়ে বললো।
“ভালো, ভালো” দুইবার বললো কাকটা। মানি’র মনে হলো অমিতাভ বচ্চনের মতো মোটা গলায় এবার কথা বলে উঠলো কাকটি।
“কফিটা বেশ ভালো হয়েছে, ধন্যবাদ খোকা” বলে কাকটি উড়ে গেল।কাকের সঙ্গে কথা বলার ব্যাপারটা কাউকে বললো না মানি। এমনিতে সে কম কথা বলে। তার উপরে তার মন বলছিল এসব ব্যাপারে বড়দের সঙ্গে কথা না বলাই ভালো।
পরের দিন হাফ বাটি নুডুলস নিয়ে বসে থাকলো মানি। কাক আসতে আসতে নুডলস ঠান্ডা হয়ে গিয়েছিল। তাই শিউলি আপুকে কফি দিতে বললো। নুডুলস খেতে থাকা কাকটির ছবি আকতে শুরু করলো মানি। অবশ্যই সে কাকের অনুমতি নিয়ে নিয়েছিল।
“আপনার কয়টা ছেলে মেয়ে?” মানি জিজ্ঞেস করলো।
“চার মেয়ে এক ছেলে, কাক সমাজে মেয়ে বেশি।” কাকটা উত্তর দিল।
“কোকিল ছেলে মেয়ে?”
“আছে কিছু।” কাক গম্ভীর হয়ে গেল।
“মন খারাপ হলো নাকী?” কোকিলদের বিশ্বাসঘাতকতার গল্পগুলো জানতো মানি।
“তুমি যা ভাবছো তা না, মানুষরা ভাবে কাকরা অনেক বোকা তাই কোকিলের ডিম চিনতে না পেরে তা দিয়ে ডিম ফোটায়। আসলে কোকিলের ডিম ভালো করেই কাকরা চিনতে পারে। কোকিলের ডিমগুলো সূচালো হয়। আর কাকের ডিম গোল হয়।”
“তাহলে কাক কেন কোকিলের ডিমে তা দেয়?” জোরে বলে ফেলে মানি। পরক্ষণেই সচেতন হয়।
“কাকেদের ভালো লাগে, বিশেষ করে মা কাকদের ভালো লাগে, কোকিল একটু উদাসীন, শিল্পী পাখি, তাই কাক আনন্দের সঙ্গেই কাজটা করে।”
দয়ালু কাকেদের কথা ভেবে মানির মনটা নরম হয়ে যায়।প্রতিদিনই কাকটা আসে। মানি একটু একটু করে কাকের ছবি আকে। মাঝখানে দুইদিন কাকের জ্বর ছিল তাই কাক আসতে পারে নি। এবার মানির স্কুল খুলে গেল। মানি প্রতিদিন ব্যালকনিতে কাকের জন্য নুডুলস, বিস্কিট, চানাচুর ইত্যাদি রেখে যেত। ছুটির দিনে দেখা হতো কাকটির সাথে। তখন তাদের অনেক গল্প হতো।
মানির আকা কাকের আইসক্রিম খাওয়ার ছবি ড্রয়িং মিসের এতো পছন্দ হলো যে তিনি সেটিকে ইউনিসেফের একটি প্রতিযোগিতায় পাঠালেন। সেই ছবি সারা বিশ্বের শিশুদের আকা ছবির মধ্যে প্রথম হলো। মানিকে পুরষ্কার আনতে ইউনিসেফের সদর দপ্তরে যেতে হলো। একবার ভাবলো সে বিশ্ববাসীকে জানায় যে কাকেরা বোকা বলে কোকিলের ডিমে তা দেয় না। বরং তারা পরম মমতায় কাজটি করে। পরক্ষণে ভাবলো কী আর হবে এসব বলে!
10 Comments-
-
মঞ্চবন্ধু পৃথুলা, ‘সদানন্দের খুদে জগৎ’ এখনো পড়া হয়নি, শীঘ্রি পড়ে নেব। @prithula
লেখিয়েবন্ধু Kanej-Roksana, আমি ছবি আঁকার চেষ্টা করি মাঝে মধ্যে। ঠিক আপনার আজকের গল্পের অপুর মত।
-
খুব সুন্দর প্রানবন্ত লেখা। মনটা ভালো হয়ে গেলো। আপনার এই লেখার সাথে হূমায়ুন আহমেদের ‘একি কান্ড’র কাহিনীর একটা মিল আছে।বইটা পড়ে না থাকলে পড়বেন। আর সত্যজিৎ রায়ের ‘সদানন্দের খুদে জগৎ’
-
@darko sajib @prithulazaman আপনাদের প্রশ্ন কেন সত্যজিৎ রায়ের লেখা আর পড়িনা? রিপ্লাই অপশন না থাকায় দিতে পারি নাই। ম্যাক্সিমাম পড়েছি। কিন্তু হুমায়ূন আহমেদ লিখেছেন বাংলাদেশের একজন লেখক সসত্যজিৎ এর বাসায় গিয়ে বলেছে “আমি আপনার ও আপনার বাবার নামে দুটি বই লিখেছি।” সত্যজিৎ উত্তরে বলেছেন আমার বাসায় এতো বই রাখার জায়গা নেই। লোকটাকে বসতেও দেয়নি।
-
Friends
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
খালেদা আক্তার
@khaledaakhter
সাদিয়া আক্তার রিমি
@sadiaakterreme
Kazi Adam
@kaziadam
রুদ্র অরণ্য
@click
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Md Shah Jalal Masim
@mdshahjalalmasim
রাশেদ শাহরিয়ার
@rashed-sahriargmail-com
ujjal mutsuddi
@ujjalmutsuddi


অনেকদিন পর একটা মনের মত গল্প পেলাম !
খুব আনন্দ নিয়ে পুরো গল্পটা পড়লাম, কাকের আইসক্রিম খাওয়ার ব্যাপারটা আমারো এত ভালো লেগেছে যে, এখনি খাতা পেন্সিল নিয়ে আঁকতে ইচ্ছে করছে ! সত্যি খুব তৃপ্তি পেলাম গল্পটা পড়ে, ভালোবাসা নেবেন গল্পকার এমন সুন্দর গল্পটির জন্য !