-
কাক
অপু নুডুলস খেতে খেতে ভাবলো আজ সে কাকের ছবিটা আকবে। অনেক দিন থেকেই অপু কাকের ছবিটা আকতে চাচ্ছে। কিন্তু নিরিবিলি সময় পাচ্ছে না। ঘরে খালাতো ভাই, মামাতো বোনেরা আসছে যাচ্ছে। অপু আবার সবার সামনে ছবি আকতে পারেনা। সে শুধু ঘরে কেউ না থাকলে ছবি আকার চেষ্টা করে।কিছু দিন ধরে বাসায় শুধু মেহমান আর মেহমান। তাদের হৈচৈ চিতকার চেচামেচিতে বাড়ি ভরে যাচ্ছে। একটু একাকী থাকার উপায় নেই। অপু কিছু বলে না। কিন্তু তার একা থাকতে ভালো লাগে। একাকী থাকলে অনেক কথা ভাবা যায়, বই পড়া যায়, ছবি আকা যায়। অপুর ইচ্ছে করে চা খেতে খেতে ছবি আকতে। বুয়াকে বললে এক কাপ চা তাকে দেবে। বুয়া কেন জানি সে যা চায় তাই দেয়। যদিও মা অপুকে চা দিতে নিষেধ করে গেছে।
অপু একটা অদ্ভুত ব্যাপার খেয়েল করেছে সে যা খেতে চায় সেটাই কেউ তার জন্য রান্না করে পাঠায়। সেদিন তার খুব পায়েস খেতে ইচ্ছে করছিল। তার পরের দিন নানুর বাসা থেকে খালামনি একটা আইসক্রিমের বক্স নিয়ে হাজির হলো। কেউ না বললেও অপু জানতো ওটাতে ছিল গুড়ের পায়েস। এখন অপুর খুব চা খেতে ইচ্ছে করছে। বুয়া তাকে চা দেয় কি না তা দেখার জন্য সে অপেক্ষা করলো।
কিছুক্ষণ পরে বুয়া চা নিয়ে আসলে পরে রং আর তুলি নিয়ে বসলো অপু। অনেক দিন থেকেই অপু বৃষ্টিতে ভেজা একটা কাকের ছবি আকার চেষ্টা করছে। চারদিকে বৃষ্টি হচ্ছে আর একটা কাক কারেন্টের তারে বসে বৃষ্টিতে ভিজছে। এমন একটা দৃশ্য সে একদিন বর্ষাকালে স্কুল ভ্যানে বসে দেখেছিল। তখন চারপাশে প্রচন্ড বড় বড় ফোটায় বৃষ্টি হচ্ছিল। কাকটাকে দেখে তার অনেক কথা মনে পড়ছিল। কাকটার কী যাওয়ার কোন যায়গা নেই? কেন সে বৃষ্টিতে ভিজছে? বাড়িতে কী তার ছেলেমেয়ে নেই? কাকটার কী ঠান্ডা লাগবে না? ঠান্ডা লাগলে সেতো এক বাটি স্যুপও খেতে পারবে না! এমনকি কেউ তাকে গা মোছার জন্য একটা টাওয়াল বা এক কাপ চাও এগিয়ে দেবে না। অপুর কাকটার জন্য মন কেমন কেমন করতে লাগলো।
সেই থেকে অপু কাক দেখলে তাদের খাবার দেয়। কাকের জন্য তার মন কেমন কেমন করে। আজ বাসা থেকে সবাই চলে যাওয়ার পরে সে ভাবলো কাকের ছবি আকবে। সত্যিই সে কাকের ছবি আকতে বসে গেল। একমনে কারেন্টের তারে বসা বৃষ্টিতে ভিজতে থাকা কাকটির ছবি আকলো সে। ঘন কালো মেঘে আকাশ ছাওয়া। এরি মাঝে ঝুম বৃষ্টিতে ভিজছে একটা কাক। কাকের মন খুব খারাপ।
ছবি আকতে আকতে ভারি গলায় বুয়ার কাছে চা চাইলো অপু। গোসল করতে বা খেতে গেল না সে। ছবি আকায় বুদ হয়ে গেল। বুয়া তাকে ডাকতে এসে কিছুই না বলে চলে গেল। দীর্ঘ সময় নিয়ে ধীরে ধীরে অপু ছবি আকা শেষ করলো। আকা শেষ করে ছবির দিকে তাকাতেই তার মন বিষণ্ণ হয়ে উঠলো। অপুর চোখ দিয়ে দুই ফোটা পানি গড়িয়ে পড়লো। আর তখনই বাইরে একটা কাক কা কা করে ডেকে উঠে দুরে চলে গেল।
3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
খালেদা আক্তার
@khaledaakhter
সাদিয়া আক্তার রিমি
@sadiaakterreme
Kazi Adam
@kaziadam
রুদ্র অরণ্য
@click
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Md Shah Jalal Masim
@mdshahjalalmasim
রাশেদ শাহরিয়ার
@rashed-sahriargmail-com
ujjal mutsuddi
@ujjalmutsuddi


“ভেজা কাক হয়ে থাক আমার মন”