-
আচরণে যত্ন বোঝা যায়। যত্ন বোঝা যায় শব্দে, অশব্দে, বাক্যে, কিংবা নীরবতায়। দয়ায়, মায়ায়, ক্ষমায়, মনোযোগী শ্রোতায়। যত্ন ফিল করা যায় এক কাপ চা ঢেলে দেয়ায় বা অবহেলা ভরে রেখে যাওয়ায়। ধরা যায় আর্গুমেন্টে বা ক্ষোভ প্রকাশের সময় সম্মান বজায় রাখায়, নতুবা খোয়া যায় অসম্মানজনক কথায়।
যত্ন ছুঁয়ে দিয়ে যাবে জড়িয়ে ধরার ধরণে, নিরাপদে রাস্তা পাড় করিয়ে দেয়ার স্বভাবে, মাকড়সা ভীতি আছে জেনে আলগোছে আপনার কাছ থেকে দৃশ্যটা লুকিয়ে ফেলার কৌশলে। দূর যাত্রায় পৌঁছে মেসেজ দেয়ার ভঙ্গিমায়। সামনে বসিয়ে খাওয়ানোতে, আবার স্পেইস দিতে দূরে সরে যাওয়ায়। অপরের দোষ খোঁজার আগে খুব জোরেশোরে বেনেফিট অফ ডাউট দেয়ার চেষ্টায়।
একই শাড়ি আপনি ১০ জনকে পরিয়ে বুঝতে পারবেন কোন মানুষটা খুব যত্নে শরীরে জড়িয়েছে, আর কে বিরক্তি লুকিয়ে মন রক্ষা করতে চেয়েছে। কোরমা পোলাও হোক আর আলুভর্তা হোক, যত্ন টের পাবেন পরিবেষণে।
যত্নশীল বা কেয়ারিং পারসোনালিটি অওন করা বড্ড কঠিন একটা চর্চা আসলে। ব্যক্তিগত ভাবে অতি অপছন্দের মানুষজনের সাথেও দেখা হলে এরা হাসিমুখে কথা বলে (মনে মনে হয়তো দোয়া ইউনূস পড়ছে)। নট বিকজ দে আর ফেইক, বিকজ খুব ছোটবেলা থেকেই তাদেরকে ট্রেনিং দিয়ে গড়ে নেয়া হয়েছে হাউ টু বি কালম এন্ড কাইন্ড ইভেন উইদ টেরিবল হিউম্যান বেয়িংস। তাঁদের গুড ম্যানারস ব্যাড ফিলিংস এ যেন নষ্ট না হয়। যত্নের অদ্ভুত একটা চাদর বিছিয়ে জগৎ সংসারের সব পথ যেন তাঁরা পাড়ি দিতে পারে।
মানুষের এই একটা মাত্র আচরণে আপনি বলে দিতে পারবেন সে কোন ধরনের ঘরোয়া শিক্ষা নিয়ে এসেছে। তাঁর রেইজ হওয়ার পরিবেশটা কি চমৎকার ছিল! পারিবারিক প্রতিপালকগণ কতোটা সরল, শুদ্ধ, জ্ঞানী, এবং আন্তরিক ছিলেন!
3 Comments
Friends
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
শায়েরুল ইসলাম
@shaerulislam
TANVIR MAHATAB AHMED KHAN
@tmaksolemn
Hujaifa Muhammad
@hujaifa-muhammad
যুবক অনার্য
@jajan
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
AdabenTatali
@adabentatali
Drako Shajib
@drako



অসাধারণ লেখা, ভীষণ ভালো লাগলো! কথাগুলো গদ্যের মত হলেও কবিতার মত ছন্দময়!