Profile Photo

Md Kawsar MiahOffline

  • kawsar4968
  • Profile picture of Md Kawsar Miah

    Md Kawsar Miah

    • 5 years, 1 month ago

    মানুষ নিজের জন্য অনেক ছোট ছোট সুপ্ত ইচ্ছা জমিয়ে রাখে। নানান যৌক্তিক অযৌক্তিক অদ্ভুত রকমের হয় সেসব ইচ্ছে গুলো।

    আপনি যখন নিজের মনের মতো অনেক কিছুই কল্পনায় রাখবেন, তখন তা নিয়ে অতো হিসাব নিকাশ চলবে না। আপনার সুপ্ত বাসনা হবে আপনার মনের মতো।

    যা খুশি তাই আমরা চাইতেই পারি, কোনো বাঁধা ধরা নিয়ম থাকে না সে চাওয়া গুলোর মাঝে, কোনো যুক্তি খাটে না।

    কিন্তু আমরা অন্যের ক্ষেত্রে যুক্তি উপস্থাপন করি।অন্যের চাওয়া পাওয়া গুলোকে ছোট করে দেখি।অন্যের‌ মত পার্থক্য আমাদের ভালো লাগে না।

    আমরা চাই সব কিছু আমাদের মতো, আমাদের মন মতো।অন্যের দৃষ্টিতে আমরা কখনোই কোনো বিষয় দেখতে বা বুঝতে অভ্যস্ত নই।

    অন্যের ক্ষেত্রে যা বেঠিক হিসেবে হাজার যুক্তি দাড় করাই, ঠিক নিজের বেলায় সেসব কিছুই আমরা মানি না। নিজের বেলায় বরাবরই আমাদের সাত খুন মাফ।

    অন্যের ত্রুটি খুঁজতে আমরা যতো টা পারদর্শী, নিজের ত্রুটি ঢাকতেও আমরা সমান পারদর্শী।আমরা নিজেদের জন্য বাঁচি, নিজের স্বার্থে বাঁচি।

    অন্যের যা কিছু আমাদের অপছন্দনীয়, ঠিক সেই কাজ গুলোই নিজেরা ঠিকই অন্যের সাথে করছি নির্দ্বিধায়।

    আমরা নিজেদের এভাবেই দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমরা প্রতিদিন এই অভ্যাস গুলো রপ্ত করি। এভাবেই চলতে থাকি।

    4
    2 Comments
Skip to toolbar