Profile Photo

Kazi AdamOffline

  • kaziadam
  • Profile picture of Kazi Adam

    Kazi Adam

    • 2 months, 1 week ago

    সিস্টেমে তাঁর ফাইল ক্লোজড।
    কাজী অ্যাডাম

    শেষ বিকেলে
    কাস্টমার কেয়ারে ফোন করলাম।
    রোবট ভয়েস বলল—
    “আপনার প্রিয় মানুষটির মেয়াদ শেষ হয়ে গেছে।
    দয়া করে অপেক্ষা করুন,
    আমরা আপনাকে পরবর্তী ধাপ জানাব।”

    আমি বললাম,
    “সে তো আমার প্রেমিকা ছিল।
    মাত্র গতকাল দুপুরে
    আমার বুকে মাথা রেখে বলেছিল,
    আবার দেখা হবে।”

    রোবট উত্তর দিল—
    “দুঃখিত।
    সিস্টেমে তাঁর ফাইল ক্লোজড দেখাচ্ছে।
    আপনি চাইলে
    একটি কন্ডোলেন্স টেমপ্লেট ডাউনলোড করতে পারেন।”

    আমি চুপ করে থাকলাম।
    ফোনের ওপাশ থেকে
    শুধু বিপবিপ শব্দ ভেসে আসছিল।

    একসময় মনে হলো—
    সেই বিপবিপ শব্দটাই হয়তো
    তাঁর শেষ শ্বাস।

    5
    12 Comments
    • যান্ত্রিকতার মাঝে প্রিয়জনকে হারানোর এমন অব্যক্ত যন্ত্রণা আর একাকীত্বের চিত্রায়নটি সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আপনি যদি এই কষ্টের মুহূর্তটিকে আরো একটু দীর্ঘ করতে চান, তবে রোবটের শীতল নির্লিপ্ততার সাথে আপনার স্মৃতির বৈপরীত্যগুলো আরো বিস্তারিতভাবে ফুটিয়ে তুলতে পারেন।

      • প্রিয় কবি বন্ধু, আপনার গভীর পাঠ ও সুন্দর পরামর্শের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। রোবটের শীতল নির্লিপ্ততা আর মানুষের স্মৃতির উষ্ণতার এই বৈপরীত্য আরও বিস্তৃত করা যেত, আপনার কথাটি সত্যিই ভাবার মতো। এমন মননশীল পাঠই লেখাকে নতুনভাবে দেখতে শেখায়। অনেক প্রীতি রইল।

    • “নিষ্ক্রিয় অ্যাকাউন্ট” কবিতাটার মতোই একই ধারার, তবে এইবার আরো গভীর কষ্টের জায়গায় নিয়া গেলেন😊😊

      • প্রিয় কবি বন্ধু, ঠিকই ধরেছেন! একই ধারার হলেও এবার কষ্টটাকে একটু গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল। আপনার এমন মনোযোগী পাঠ ও অনুভবে সত্যিই ভালো লাগল। অনেক প্রীতি রইল।

    • বিপবিপ শব্দটা ছিল শেষ শ্বাস বাহ অপূর্ব ।

      • প্রিয় কবি বন্ধু, ঠিক সেই শেষ মুহূর্তের নির্মম শব্দটিই ধরতে চেয়েছিলাম। আপনার অনুভবে “বিপবিপ” শব্দটি শেষ শ্বাস হয়ে ধরা দিয়েছে জেনে সত্যিই মুগ্ধ হলাম। অনেক প্রীতি রইল। 🖤

    • আবেগী লেখনীতে জীবন্ত বাস্তবতা।

      • প্রিয় কবি বন্ধু, আপনার সুন্দর অনুধাবনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আবেগের ভেতর বাস্তবতার সেই জীবন্ত স্পর্শটুকু আপনার মনে পৌঁছেছে জেনে সত্যিই ভালো লাগল। অনেক প্রীতি রইল। 🤍

    • Kazi Adam, কবিতাটা পড়ে খুব অদ্ভুত এক বিষণ্ণতা কাজ করছে। যান্ত্রিকতার এই সময়ে মানুষের আবেগের মূল্য যে কতটা কমে গেছে তা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। শেষ লাইনের ওই বিপবিপ শব্দটার অনুভূতি সত্যি অনেক গভীর।

      • প্রিয় কবি বন্ধু, আপনার গভীর ও সংবেদনশীল পাঠের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। যান্ত্রিকতার ভেতর মানুষের আবেগ হারিয়ে যাওয়ার বেদনাটুকু এবং শেষের “বিপবিপ” শব্দটি আপনার মনে এতটা গভীরভাবে পৌঁছেছে জেনে সত্যিই ভালো লাগল। অনেক প্রীতি ও শ্রদ্ধা রইল।

    • ক্লোজড ফাইলের সেই বিপবিপ শব্দেই যেন লুকিয়ে ছিল ভালোবাসার শেষ নিঃশ্বাস…..🤍🖤

      • প্রিয় কবি বন্ধু, কী গভীর ও হৃদয়ছোঁয়া অনুধাবন! সত্যিই, সেই “বিপবিপ” শব্দটিই যেন ভালোবাসার শেষ নিঃশ্বাস হয়ে থেকে যায়। আপনার এই কাব্যিক অনুভবে মুগ্ধ হলাম। 🤍🖤

মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।

কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম

কবি ও ঔপন্যাসিক

কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।

উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।

Skip to toolbar