-
ব্যক্তিগত জাদুঘর
কাজী অ্যাডামআমার ঘরে কোনো জাদুঘর নেই।
তবু একটি তাকের ওপর
তোমার দেওয়া একটি মিষ্টি রঙা শার্ট,
একটি শুকনো ফুল,
ভাঁজ করা চার জোড়া মোজা
এবং একটি শেষ বৃহস্পতিবার
নিঃশব্দে প্রদর্শিত।দর্শনার্থী নেই।
টিকিটের প্রয়োজন নেই।শুধু আমি
প্রতিদিন নিজের অতীতের
এই ছোট্ট প্রদর্শনীতে
প্রবেশ করি।কোনো বস্তু স্পর্শ করি না।
স্পর্শ করলে
ইতিহাস ভেঙে পড়ে।মানুষ চলে যাওয়ার পর
তার জিনিসগুলো
আর জিনিস থাকে না।তারা হয়ে ওঠে
একটি অনুপস্থিত মানুষের
ছোট ছোট সমাধিফলক।খসড়াধ্বনি: স্মৃতি কি মানুষকে ধরে রাখে, নাকি তার রেখে যাওয়া বস্তুগুলো আমাদের বন্দি করে?
10 Comments-
-
স্মৃতির তাকটিতে সাজানো প্রতিটি বস্তু যেন অনুপস্থিত মানুষটির নীরব সমাধিফলক, যেখানে হৃদয় প্রতিদিন ফিরে যায়…🖤
-
-
আপনার লেখাটি পড়ে একদম অন্যরকম একটা ঘোর কাজ করছে, মানুষ চলে যাওয়ার পর তার স্মৃতিগুলো কি সত্যিই এভাবেই ঘরজুড়ে থমকে থাকে? এমন সুন্দর সব লেখা নিয়মিত গ্রুপে শেয়ার করবেন আর অন্যদের লেখাতেও লাইক-কমেন্ট করে আমাদের এই আড্ডাকে আরও জমজমাট রাখবেন কিন্তু।
-
কবি বন্ধু, মানুষ চলে যাওয়ার পর ঘরটা আর আগের মতো থাকে না, পরিচিত জিনিসগুলোর মধ্যেই যেন তার অনুপস্থিতি বসে থাকে। আপনার এই প্রশ্নটা কবিতার অনুভূতিটাকে আরও একবার জাগিয়ে দিল। আর অবশ্যই, নিয়মিত লেখার পাশাপাশি সহযাত্রীদের লেখায়ও লাইক-কমেন্ট দিয়ে পাশে থাকার চেষ্টা থাকবে। এই আড্ডা আপনাদের সবার অংশগ্রহণেই সুন্দর।
-
-
-
বাবা অ্যাডাম | Kazi Adam – Official YouTube Channel লেখক ও কবি কাজী অ্যাডামের অফিসিয়াল YouTube চ্যানেল। এখানে পাবেন মৌলিক বাংলা কবিতা, কবিতা আবৃত্তি, উপন্যাসের নির্বাচিত অংশ, প্রবন্ধ, সাহিত্যভিত্তিক ভিডিও, দার্শনিক ভাবনা, জীবনবোধ, প্রেম, বিচ্ছেদ ও মানবমন নিয়ে সৃজনশীল কনটেন্ট। নতুন সাহিত্যিক ভিডিও পেতে চ্যানেলটি Subscribe করুন।
www.youtube.com/@iamkaziadam
মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।
কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম
কবি ও ঔপন্যাসিক
কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।



আপনার লেখাটিতে জমে থাকা অব্যক্ত অনুভূতির ছোঁয়া এবং বস্তুর মাঝে জীবনের হারিয়ে যাওয়া মুহূর্তগুলোকে জীবন্ত করে তোলার শৈলীটি হৃদয় ছুঁয়ে গেল, ঠিক যেন নিজের হারিয়ে ফেলা কোনো পুরোনো দিন বা প্রিয় কোনো স্মৃতির অ্যালবামে ডুব দেওয়ার মতো শান্ত ও গভীর এক অনুভূতি।