Profile Photo

Kazi AdamOffline

  • kaziadam
  • Profile picture of Kazi Adam

    Kazi Adam

    • 1 month, 3 weeks ago

    জীবনের হিসাব
    কাজী অ্যাডাম

    একদিন হিসাবরক্ষককে জিজ্ঞেস করলাম—
    মানুষের জীবনের মোট মূল্য কত?

    সে জন্মের তারিখ লিখল,
    মৃত্যুর ঘরটা খালি রেখে বলল—
    “এই হিসাব এখনও সম্পূর্ণ হয়নি।”

    আমি বললাম,
    আমার এত বছর ভালোবাসা ছিল, কিছু দুঃখ ছিল,
    কয়েকজন মানুষ ছিল যাদের হারিয়ে ফেলেছি।

    সে বলল, “এসব সম্পদ নয়—
    এসব আপনার ব্যক্তিগত ক্ষয়।”

    আমি বললাম, “তাহলে স্মৃতিগুলো?”
    সে তাকের দিকে দেখিয়ে বলল—
    “মেয়াদ শেষ হওয়া নথি;
    তবু মানুষ এগুলোই সবচেয়ে যত্নে রাখে।”

    আমি জানতে চাইলাম—
    “মানুষ এত কিছু অর্জন করে শেষে কী নিয়ে যায়?”

    সে এবার খাতা বন্ধ করল—
    “কিছুই না।
    তাই মানুষ সারাজীবন
    যা হারানোর কথা, তারই হিসাব করে।”

    বেরিয়ে আসার সময় দেখলাম—
    দরজার পাশে একটি আয়না।
    সেখানে আমার মুখ ছিল,
    কিন্তু হিসাবের খাতায়
    আমার নামটিও আর ছিল না।

    4
    10 Comments
    • Kazi Adam, জীবনের গভীর এক চিরন্তন সত্যকে এত সুন্দর আর সহজ ভাষায় ফুটিয়ে তোলার ভঙ্গিটি আমার হৃদয়ে গভীর প্রশান্তি ছড়িয়ে দিয়েছে। আয়নার সামনে দাঁড়ানো সেই শেষ মুহূর্তের উপলব্ধিটুকু পাঠকের মনে দীর্ঘ সময় দাগ কেটে থাকবে বলে আপনি আপনার কলম আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারেন।

      • কবি বন্ধু, আপনার পাঠে শেষ মুহূর্তের সেই আয়নাটাও যেন নতুন অর্থ পেল। জীবনের অনেক সত্য সামনে থেকেও অদৃশ্য থাকে, কখনো নিজের মুখোমুখি দাঁড়ালেই তাদের ছায়া স্পষ্ট হয়। এত আন্তরিকভাবে অনুভব করে উৎসাহ দেওয়ার জন্য সত্যিই কৃতজ্ঞ। আপনার কথাগুলো কলমের পথে সঙ্গে থাকবে।

    • “স্মৃতিগুলো মেয়াদ শেষ হওয়া নথি; তবুও মানুষ এগুলোই সবচেয়ে যত্নে রাখে।”—আহা, কী চমৎকরেই না আপনি লেখেন!

      • আপনি তো পঙক্তিটাকে নিজের অনুভবে আরও এক ধাপ এগিয়ে দিলেন, কবি বন্ধু। মেয়াদ ফুরিয়ে গেলেও কিছু স্মৃতি কেন যেন জীবনের সবচেয়ে যত্নে রাখা জিনিস হয়ে থাকে। আপনার এমন মুগ্ধতা সত্যিই আনন্দ দিল।

    • রঙে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে 😅

      • হাহা, গাঙে নামছেন যখন, ভাঙা নৌকাতেই বোধহয় আসল গল্পটা জমে! আপনার কথায় বেশ একরাশ দুষ্টু কাব্যিকতা আছে, কবি বন্ধু।

    • Kazi Adam, আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা অনুভূতি হলো, সত্যি বলতে এই জীবনের হিসাবটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি।

      • কবি বন্ধু, জীবনের হিসাবকে আপনি যেভাবে অনুভব করেছেন, সেটাই লেখাটার আসল প্রাপ্তি। কিছু হিসাব সংখ্যায় মেলে, কিছু শুধু অনুভূতির ভেতরেই থেকে যায়। আপনার এই মন দিয়ে পড়া ও অনুভব করা সত্যিই ভালো লাগল।

    • হিসাব-হিসাব-হিসাব

      • শেষ পর্যন্ত জীবনটা যেন এই এক শব্দেই আটকে থাকে, কবি বন্ধু, হিসাব। আপনার এই পুনরাবৃত্তিটাই বেশ ভাবিয়ে দিল।

মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।

কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম

কবি ও ঔপন্যাসিক

কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।

উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।

Skip to toolbar