-
কারার ঐ লৌহকপাট
__কাজী নজরুল ইসলামকারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান,
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।গাজনের বাজনা বাজা,
কে মালিক, কে সে রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি,
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে!ওরে ও পাগলা ভোলা,
দে রে দে প্রলয় দোলা,
গারদগুলা জোরসে ধরে হেচকা টানে
মার হাঁক হায়দারী হাঁক, কাধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে।নাচে ওই কালবোশাখী,
কাটাবি কাল বসে কি
দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
লাথি মার ভাঙ্গরে তালা,
যত সব বন্দী শালায়-আগুন-জ্বালা, আগুন-জ্বালা,
ফেল উপাড়ি।।17 Comments-
আমি কেন কি বুঝিয়ে কথাটা বল্লাম সেটা হয়ত কবি @Drako Shajib বুঝতে পারেন নি! তথাপি ধন্যবাদ মন্তব্য দানের জন্য।
Friends
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Rejwana Khan
@rejwana-khan
Shohag arnob
@shohagarnobgmail-com
মোঃ তাঈফ-উল-আলম
@taif
Jubayer Al Mahmud
@jubayer
Ramesh Shahani
@ramesh-shahani
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
Avantika
@avantika
proton 69 (asger ahmmed)
@proton69


অসম্ভব পছন্দের।