Profile Photo

Khusi MoniOffline

  • khusimoni
  • Profile picture of Khusi Moni

    Khusi Moni

    • 4 weeks ago

    ★ তুমি হাসলে ★

    তুমি হাসলে ফুল ফুটে
    চাঁদ লুকায় মেঘে,
    তুমি তাকালে রোদ হাসে
    সূর্য উঠে জেগে।

    তুমি এলে নদীর বুকে
    ঢেউয়েরা দেয় দোলা,
    তোমার ছোঁয়ায় কৃষ্ণচূড়ার
    ডালে জমে লাল পুষ্পেরই মেলা।

    তুমি হাঁটলে ঘাসের বুকে
    শিশির ওঠে নেচে,
    তোমার ছায়া সন্ধ্যাতারার
    আলো উঠে বেঁচে।

    তুমি কথা বললে পাখি
    গান থামিয়ে শোনে,
    তোমার নামে বৃষ্টি নামে
    অচিন কোনো বনে।

    তুমি অভিমান করলে পরে
    আকাশ মেঘে ঢাকে,
    তোমার নীরবতা এসে
    আমার কবিতা আঁকে।

    তুমি দূরে থাকলে যেন
    পথ হারায় দিশা,
    তোমায় ঘিরেই বুকের ভেতর
    জমে হাজার আশা।

    তুমি আমার কাব্যজুড়ে
    অচিন সুখের ঘ্রাণ,
    তোমায় নিয়ে লিখতে গেলে
    ফুরোয় না উপাখ্যান।

    তুমি যদি জানতে প্রিয়,
    কী যে মায়া তোমায় ঘিরে~
    একটা জীবন কাটিয়ে দেব
    তোমার চোখের নীড়ে।

    লিখা :HK.Khushi Sheikh

    4
    12 Comments
Skip to toolbar