-
আমাদের স্বপ্ন’
_কিশোর কনকআমি নিজেকে ঠিক যতোবার সামলে নিয়েছি
তুমি নিজেকে ঠিক ততোটার অমানুষ করেছো
আমি নিজেকে ঠিক যতোবার দিয়েছি ধিক্কার
তোমার দেহমন ততোবার কেউ পেয়েছে উপহার।
আসলে নারী সবই পারে,এক দেহমন
আবার দিতে পারে যে কারো ফুলশয্যায়।আমি করছিনা আর প্রেমের তর্জমা
রুপ-যৌবন এবং নারী-পূঁজী করে যৌনতা
আমার শহর তোমার শহর
তোমার আমার সবার দেশে
অজস্র নারী
বিক্রি করে দিচ্ছে টাকায় আমাদের স্বপ্ন।আমি কবি জীবনছবি এঁকেছি সেই নারীর মুখে
আমার তো দোষ পাহাড় সমান’
আমি কী আর জীবন বুঝতে পারি?
জীবন যদি বুঝতাম-তবে নারীকে বলতাম নাকি
জীবনের সাদাফুল কিংবা কবিতার লাবণ্য?আমি প্রথম শ্রেণীর বোকা
পৃথিবীর সব প্রেমিক যেমন হয়……………………
প্রেমিকা যেমন প্রেমিকের বুকে
সাপের মতন মরণ ছোবল দিয়ে
কাপড় খুলতে পারে-দ্বিতীয় পুরুষের বিছানায়
ঠিক অতোটা ক্ষমতা কোনো প্রেমিকের থাকেনা
তাই পৃথিবীর সব ব্যর্থ প্রেমিক
একেকটা খুন হওয়া বেওয়ারিশ লাশ
এইসব লাশের স্পর্শ-আলিঙ্গন-চুম্বন ঘৃণা করে
পৃথিবীর ঐ সব সম্মানিত নারীর
দ্বিতীয় পুরুষের সাথে ফুলেল সহবাস||আমি ভালোবাসলে ঠিক ততোটাই ভালোবেসেছি
যতোটা ভালোবাসলে অবৈধ শাসকের সারিসারি
বন্দুকধারীর ক্রুদ্ধচোখ উপেক্ষা করে
হাতের মুঠোয় প্রাণ ধরে ভালোবাসি বলা যায়।
তবু যদি নারী বুঝতে না পারে-
প্রেমের আভিধানিক অর্থ
তবু যদি নারী ছেড়ে যায় কারো বাড়ী
তারপর তারপর’
আমি কোন ভাষায় কবিতা লিখবো
ঠিক কতোটা পরিমার্জিত শব্দচয়ন আশা করো
নারী কিংবা প্রাক্তন প্রেমিকা??আমি গালি দিলে ঠিক ঘৃণাভরে গালি দিয়েছি
যতো ঘৃণা মিশ্রিত গালি দিলে আবরারের খুনীদের
মাথার খুলি এক মুহুর্তেই উড়ে যেতে পারতো
আমি জীবনের কোথাও ভনিতা করিনি কোনদিন।
আমারও তো ঘেন্নায় বমি আসতে পারে-
যে প্রেমিকার দেহ অন্যপুরুষ
ফুলের পাঁপড়ীর মতন ছিড়েছে
তার নাম লিখতে কবিতায়
আমারও তো ঘেন্না লাগতে পারে আজকাল
এরপর আর ভালোবাসা অবশিষ্ট থাকার কথা না
ধর্মকথা শুনলেও আমার ঘেন্না লাগতে পারে||এখন আমি বুঝতে পারি
পৃথিবীর সব অসভ্য-বর্বর মানুষ এবং জাতি
নির্মমভাবে ঠকে যাবার আগে প্রাণপণ সৎ থাকতো
প্রাণপণ বিশ্বাস রাখতো ধর্ম-ধর্মগ্রন্থে
একসময় তারাও বিশ্বাস করতো
সততার মূল্য মেলে-মানুষ বোঝাই জনঅরণ্যে।
একসময় হয়তো তারাও কাঁদতো
সম্মানিত হুজুর-সাধু শুনে।
তারপর তারপর দেখবে তাদের চোখে আগুন
তাদের যৌথভাবে ধোকা দিয়ে যথাক্রমে
সততা-ধর্ম-ধর্মগ্রন্থ-নিয়তি প্রকৃতি
এবং আকাশ জমিনের মালিক।
প্রিয় প্রাক্তন
তাই বলে ভেবোনা ঈশ্বরে বিশ্বাস করিনা
বলার প্রয়োজন নেই তবু বলছি
আমি ঈশ্বরকে ঠিক ততোটাই বিশ্বাস করি
ঠিক তোমাকে যতোটা বিশ্বাস করে ঠকেছি||আজকে আমায় উগ্রপন্থী বলতেই পারো প্রাক্তন
ওসব কথা উড়িয়ে দেবো সিগারেটের আগুনে।
তারপর ঘেন্নায় থু থু দেবো তোমার মুখে
তোমার স্মৃতি-প্রীতি আর
তোমার সেদিনের শেষ ফাগুনে||Friday 28, June 2024 | Dhaka
𝐃𝐞𝐝𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 : 𝓢𝓱𝓾𝓴𝓵𝓪 𝓑𝓲𝓼𝔀𝓪𝓼
2 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 June 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


তীব্র দহন।