Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    1 year, 8 months ago

    বিশ্বজিতের লাশটা
    _কিশোর কনক

    হয়তো তুমি ভাবছো এখন মুক্ত তোমার দেশটা
    আর প্রধাণ উপদেষ্টা!
    তবে মিলিয়ে নিও ফেলানী খাতুন
    স্বর্ণা দাসের খুনের ছবি
    অভিজিত আর মোফাজ্জলের হত্যার উপদেষ্টা।
    হয়তো তুমি ভাবছো এখন মুক্ত তোমার দেশটা
    আর সব আমাদের চেষ্টা!
    মিলিয়ে নিও তুমি পরাধীন ধর্ম বর্ণ নির্বিশেষে
    উদাহরণ স্মৃতির পাতায় বিশ্বজিতের লাশটা ♪|
    আবরার ফারহাদের লাশটা♪|

    ভাবো যদি এই বাঙালি সত্যি সত্যি মানুষ হবে
    তবে তোমার জন্ম গতকাল।
    এক ফ্যাসিবাদ হটিয়ে দেখি,লক্ষ ফ্যাসিবাদ শহরে
    রক্তে রাঙা বাংলার সকাল।
    জানি তুমি ভাবছো এখন,আমি কে কার পক্ষে চলি
    জেনো আমি নির্যাচিত সব মানুষের পক্ষে বলি।
    হয়তো তুমি ভাবছো এখন সব শাসকের শেষটা
    আর রক্ত খাওয়ার তেষ্টা♪|

    ভাবো যদি এই বাঙালি সত্যি ধর্মভীরু হবে
    তবে তোমার জন্ম গতকাল।
    এক ফ্যাসিবাদ চলে যাবে আরেক ফ্যাসিবাদ পাবে
    খুনের নেশায় মাতবে মহাকাল।
    আসে খবর বলাৎকারের-মন্দির-গীর্জায় ধর্ষণ
    পূজা-নূসরাত-তনুর ছবি বাকরুদ্ধ করে জীবন।
    হয়তো তুমি ভাবছো কী ভয়ানক এই দেশটা
    আর নকল নীতি নিষ্ঠা♪|

    ভাবো যদি এই বাঙালি সত্যি আর ঘুষ খাবেনা
    তবে তোমার জন্ম গতকাল।
    এক আমলা বিদায় নেবে লক্ষ লক্ষ আমলা পাবে
    তোমার জীবন করতে নাজেহাল।
    সব সুবিধা রাষ্ট নেবে তোমার জন্য ভাষণ শাসন
    রাষ্ট্র মানেই করবে চুরি তোমার উপর দুঃশাসন।
    হয়তো তুমি ভাবছো নকল ন্যায় নীতি প্রতিষ্ঠা
    আর আমার বাংলাদেশটা♪|
    [গানের কবিতা]

    24, ꜱᴇᴘᴛᴇᴍʙᴇʀ || ᴅʜᴀᴋᴀ ②⓪②④
    ©𝗞𝗶𝘀𝗵𝗼𝗿 𝗞𝗮𝗻𝗼𝗸

    6
    1 Comment

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar