Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    1 year, 5 months ago

    ফিলিস্তিনি যুদ্ধশিশু
    _কিশোর কনক

    বুলেট বোমা ছুটছে পিছু
    কাঁদছে ফিলিস্তিনি শিশু
    কোথায় থাকো আল্লাহ্-যিশু
    কোথাও থাকো হায় ভগবান
    রক্ত বুকে-মুখে যখন
    বিচ্ছিন্ন দুই পা তখন
    আশেপাশে লাশের সারি
    ইসরাইলের বাহাদুরী
    যুদ্ধ যতো এক দুনিয়ায়
    সবকিছুতে ধর্ম কারণ
    এমন যদি ধর্ম তোমার
    কেন মানুষ করবে ধারণ?
    হাত-পা ছাড়াই হাসছে শিশু
    বাধ্য এ গান লিখতে এখন
    রক্তাক্ত গানের চরণ♪||

    কতৃত্ব বজায় রাখুক
    খুনী যতো বিশ্বজুড়ে
    মরছে মরুক মানুষ ফানুস
    ধর্ম ধর্ম ধর্ম ধরে।
    ভাতের সাথে ধর্ম মেখে
    খাচ্ছে মানুষ সকাল বিকাল
    তবু কেন নষ্ট তোমার
    এক দুনিয়া শব দাহকাল?
    আমি ভেবে পাইনা জেনো
    ব্যর্থ জন্ম নেবার কারণ?♪|

    বিশ্ব চেয়ে চেয়ে দ্যাখে
    খুন খুন আর খুনের ছবি
    এ গান লিখে করবে কী আর
    সব হারানো ব্যর্থ কবি?
    বদলাবে কী এই দুনিয়া
    মানুষ কী আর মানুষ হবে?
    নাকি সবাই ধর্ম ধরে
    মারবে মানুষ মানুষ ভবে?
    দায় এড়াতে লিখছে কনক
    হৃদয়জুড়ে রক্তক্ষরণ♪|

    (গানের কবিতা)

    24, December, 2024 ||
    Dhaka,Bangladesh

    ©Labonnow Entertainment

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar