-
আমি তখন আকাশ দেখি
_কিশোর কনকথামবে হঠাৎ বৈরী বাতাশ
কাঁদবেই চোখ মনের আকাশ।
হাসবে তুমি আকাশনীলা
অপ্রিয় সে মন্জ্ঞিলে
তোমার প্রিয় শিশু হাসিলে।
আমায় মনে পড়বেইনা
দুই হৃদয়ের লেনাদেনা
ভুলিয়ে দেবে অন্ধকারে
নিত্য পুরুষ ভৃত্য রাতে
মাতাল কামনার বাহুতে।
তুমি তখন নিছক নারী
নগ্ন দেহে অন্ধকারে’
আমি তখন আকাশ দেখি
জানলা খুলে বন্ধ ঘরে।তারপর কী চাইবে আকাশ
তারপর কী চাইবে বাতাশ
তারপর কী চাইবে নদি
তারপর কী চাইবে কবি
নিছক কোনো নারীর ছবি
দেবীর মতন রাখতে ঘরে?
সেই রমনীর কী থাকে আর
কেউ যারে করছে ব্যবহার
সেই রমনীর অন্তঃদেশে
ব্যর্থ জীবন সওদা আমার
নিছক কোনো নারীদেহ
প্রাণ ফিরে পায় নিশিভোরে।শরীর ছেড়ে এসো নারী
স্বপ্ন কিংবা কল্পনাতে………..
দেখবে আমি এখনো প্রেমিক
হাত রেখেছি তোমার হাতে||আমায় মনে রাখতে পারো
রাখতে পারো আমার খবর
ডাকলো কিনা মাটির কবর
এক দাহকাল পেরিয়ে এসে।
আমায় ঘৃণা করতে পারো
বিষ মিশিয়ে মন যমুনায়
আমার মরণ চাইবে সময়
ব্যর্থ জন্ম নেবার দোষে।
অনুভূতি শূন্য হৃদয়
ঘরবাড়িহীন এক যাযাবর’
আমি কী আর বুঝবো বলো
আজো কেন শূন্য ফানুস
উড়ছে মৃতপুরী-আকাশে
তার চেয়ে সেই ভালো প্রাক্তন
অভিশাপ দিও আমারে||আমি মহৎ চাইনি হতে
চাইনি জীবন ছেড়ে পালাতে
মৌবনে যৌবন হারাতে
ভিন্ন কোনো নারীর বুকে আর।
নেহাৎ তুমি এসেছিলে তাই
আমায় ভালোবেসেছিলে তাই
তোমাকে অভিবাদন জানাই
তারপর আমি চাইনি সংসার।
তুমি করলে হঠকারিতা
আমার প্রথম মৃত্যৃ সেদিন রাতে’
তারপর শুধু দেহ বাঁচে
অযোগ্য এই ব্যর্থ প্রাণে
তোমার স্মৃতির দো জ খ দ্বারে
আমি অগ্রীম কবর খু্ঁড়ি
মরলে কে মাটি দেবে আমারে?আমার কথায় কাঁদবে জানি
কষ্ট পাবে পাহাড় সমান
ভাববে কেমন নষ্ট কথায়
কবিতা লিখে সাজি মহান!
জেনো আমি মৃত কঙ্কাল বদ্ধভূমিতে
জেনো আমি যুদ্ধজয়ী – বিপ্লবী
ফকির লালনের দেশে||তোমাকে অভিশাপ দিতে চেয়ে
সবিনয়ে আশীর্বাদ করেছি হে প্রাক্তন
তোমার প্রতি প্রতিশোধ নিতে গিয়ে
তোমাকে নিঃশর্ত ক্ষমা করেছি
আমার আর কোনো ক্ষমতা নেই
আমি মহামানব নই
তাই মহানূভব অবতার হতে পারিনি
মৃত চিন্তার দেশে ক্লান্ত পথিক বেশে
আমি আজ মৃত্যুর প্রহর গুনে বাঁচি
তোমার দুঃখ বোঝার ক্ষমতা
আমি হারিয়েছি’
আমার এমন নির্মম পতনের দায়
তোমাকে দেবোনা কোনদিন’
ঈশ্বরকেও না।
প্রাণপণ সৎ থেকে নির্মমভাবে হেরে যাওয়া
সে মানুষের
অনন্ত বিশ্বাস ঈশ্বরে
তবু,
আমার সাথে আর কখনো ভালো কিছু ঘটবে
তেমন ভরসা রাখিনা
রাখা উচিৎ হবেনা।জানো হয়তো
প্রাণপণ সৎ থাকা এই অখ্যাত জীবনকে
জাগতিক দোজখ বানিয়ে দিয়েছেন ঈশ্বর।
আমি সেই দোজখেই বাঁচি
তবু ঈশ্বরের প্রতি কোনো অভিযোগ নেই
তোমার প্রতিও নেই কোনো আক্রোশ।
তবু আজো এ বুকের একপাশে ঈশ্বর থাকেন
অন্যপাশে তুমি
এবং অন্তরে ফকির লালন
মাথার ভেতর কবীর সুমন।
আমি কেউ না
কিছু না||23, January 2025 || Dhaka
1 Comment

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta

তবু আজো এ বুকের একপাশে ঈশ্বর থাকেন
অন্যপাশে তুমি……………………কি একটা লাইন। আমি অভিভূত।