Profile Photo

Shah KamalOffline

  • kuriparahs112384
  • Profile picture of Shah Kamal

    Shah Kamal

    4 years, 6 months ago

    মানুষ কেন এমন হয়?
    —— শাহ্ কামাল

    প্রয়োজন শেষ হলে কেউ পাশে থাকে না,
    স্বার্থটুকু শেষ হলে কেউ পাশে রাখে না।

    মানুষ কেন এমন হয় বোঝে না হৃদয়,
    কলিজা কেটে দিলেও সে হয় না সদয়।

    মানুষগুলো রঙ পাল্টে মানুষ থাকে না,
    বিপদে ডাকলে তো কেউ পাশে আসে না।

    মানুষগুলো এমন কেন পশুর মতো হয়,
    দেখতে তো সব মানুষ লাগে মানুষ তো সে নয়।

    নিজকে নিয়ে ব্যস্ত মানুষ কাউকে চিনে না,
    নিজের জন্য কাউকে লাগে তা মনে করে না।

    ভাললাগা মানুষগুলোও নিজের না রয়,
    একটু খানি সুযোগ পেলে হাজার কথা কয়।

    সইতে সইতে মানুষগুলো মানুষ থাকে না,
    প্রয়োজনে চুপ হয়ে যায় কাউকে ডাকে না।

    1 Share
    14
    10 Comments
Skip to toolbar